হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: সেন্ট্রাল ফ্লোরিডায় প্রবাসী বাংলাদেশীদের সংখ্যা কম বেশী সাত আট হাজার । ডিজনি ওয়াল্ড খ্যাত সেন্ট্রাল ফ্লোরিডায় নব্বই দশক থেকে বিভিন্ন স্টেট থেকে প্রবাসীরা বসতি স্থাপন করেন । এখানে প্রায় দেড় দশক থেকে প্রবাসীরা নানা জাতীয় দিবস পালন করে আসছেন, বিশেষ করে সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর আওয়ামী লীগই সব জাতীয় দিবস পালন করে ।
এবার ২৬ মার্চ কে সামনে রেখে স্বাধীনতা দিবসকে ব্যাতিক্রমী করতে সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর আওয়ামী লীগ উদ্যেগী হয়ে বাংলাদেশ ডে পালনের ব্যাপক প্রস্তুতি গ্রহন করে । সেন্ট্রাল ফ্লোরিডার বেশ কয়েকটি সংসঠন বাংলাদেশ ডে পালনের সাথে সম্পৃক্ত হয় । সেন্ট্রাল ফ্লোরিডার প্রবীন মুরুব্বী ডাক্তার মুরাদ খান ঠাকুরকে আহ্বায়ক করে একটি
আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে ।
বাংলাদেশ ডে পালনের অন্যতম সংগঠক আনো্য়ার হোসেন সেন্টু জানান- প্রতিদিন নতুন নতুন কর্মসূচি যোগ হচ্ছে । একটি ভালো কনসার্ট উপহার দেবার জন্য দেশের সেরা ব্যান্ড যুক্ত হয়েছে । শিশু কিশোরদের জন্য রয়েছে নানান প্রজেক্ট । স্থানীয় লেক এওলা তে প্রথম বারের মত বাংলাদেশ ডে পালন অনষ্ঠানে মূলধারার রাজনীতিবিদরা উপস্থিত থাকবেন ।
প্যারেড অনুষ্ঠানে বাংলাদেশের পতাকা নিয়ে উপস্থিত হবার জন্য অনুরোধ জানানো হয়েছে । সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর আওয়ামী লীগের একটি শক্তিশালী টিম কমিউনিটির বিভিন্ন জনদের নিয়ে দিন রাত কাজ করছে বাংলাদেশ ডে সফল করার জন্য । শতশত পতাকা ও বাংলাদেশের পতাকার টি শাট, লাল সবুজের পাতাকার শাড়ী পরিহিত হয়ে সবাই পেরেড এ অংশগ্রহন করার জন্য আয়োজকদের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।