হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: সেন্ট্রাল ফ্লোরিডায় প্রথম বারের মত শনিবার ২ নভেম্বর উন্মুক্ত বাস পিকনিক ও কমিউনিটি গেট টুগেদার অনুষ্ঠিত হল। দল মত নির্বিশেষ সকল সংগঠন এর জন্য ছিল ওপেন ইনভাইটেশন।
বাংলাদেশে সমিতি শহরে একটি নবীন সংগঠন, মাত্র ৫ মাসে বেশ কয়েকটি ভালো অনুষ্ঠান উপহার দিয়ে প্রমান করল, সদিচ্ছা ও সততা এবং সঠিক নেতৃত্ব বদলে দিতে পারে সমাজ। সিটির ভিন্ন লোকেশন থেকে তিনটি বাস ছাড়ে সকাল ৯ টায়। সময় নিয়ে বাংলাদেশিদের যে দুর্নাম ২ নভেম্বর ছিল ব্যাতিক্রম। সবাই ৮.৩০ মধ্যে বাসে উঠে বসেন। বাংলাদেশী অধ্যুষিত তিনটি বড় সিটি থেকে তিনটি বাস ছাড়ে সকাল ৯টায় । গন্তব্য সেন্ট্রাল ফ্লোরিডার হানিমুন বীচ। তিনটি বাসের তত্বাবধানে ছিলেন দুজন করে ভলান্টিয়ার , তারা লিস্ট থেকে সকলের সিট নিশ্চিত করেন সাথে সবার জন্য সকালের নাস্তা ।আগে থেকে সকল পরিবারের রেজিষ্ট্রৈশন থাকলেও তিনটি বাসে জয়গা সংকুলান হয়নি। অনেকে মজা করার জন্য সিট থাকা সত্বেও্ দাড়িয়ে নেচে গেয়ে আনন্দ ফুর্তি করে বাস পিকনিক উপভোগ করেন। শহরে বাস পিকনিক অতিতে হয়ে থাকলেও এবারের বাংলাদেশ সমিতির বাস পিকনিক সকলের জ্ন্য উন্মুক্ত থাকায় তা প্রবাসীদের মধ্যে অন্যরকম উচ্ছাস ছিল।
সকাল ৯ টায় সবাইকে প্যাকেট ব্রেকফাস্ট প্রদান করা হয়। তিনটি বাসে ১০৫ টি ফ্যামিলী সর্বমোট ২৫০ জন, অনেকে নিজস্ব গাড়ীতেও যুক্ত হন।
দিনব্যাপী চলে খেলাধুলা ও আড্ডা ও আনলিমিটেড খাবারের ব্যবস্থা সাথে লাইভ গান বাজনা ও কবিতা। ছোট বাচ্চা দের থেকে শুরু করে সকল বয়সীদের নানা্ন ব্যাতিক্রমী খেলাধুলা থাকায় সকল প্রবাসীরা ছিলেন খুশি।
বাংলাদেশ সমিতির সংগঠক আনোয়ার হোসেন সেন্টু বেশ কয়েকটি নতুন খেলাধুলার সংযোজন করেন, যা ছিল বাড়তি পাওয়া ।তাকে সহযোগীতা করেন মুরাদ হোসেন, নাজিমুউল্লাহ লিটন, ইসহাক আলী, হেলাল আহমদ, শোভন আহমদ, মিজান মোস্তফা প্রমুখ।

খেলাধুলার মাঝে মাঝে প্রবাসীরা হানিমুন বীচে ঘুরে বেড়ান। বাংলাদেশ সমিতির সভাপতি নুরুল ইসলাম বলেন, আমাদের চেষ্টা ছিল প্রবাসীদৈর আনন্দ দেবার। সকল প্রবাসীদের উচছাস আমাদের অনুপ্রেরণা।
বাংলাদেশ সমিতির সাধারণ সম্পাদক জাহিদ বলেন, তিনটি বাসের পিকনিকের আয়োজনে প্রবাসীদের সন্তুষ্টি আমাদের আগামীতে আাউট অব স্টেটে বাস পিকনিক করবো আমরা। আবার সবার দাবী অনুযায়ী শীপ পিকনিক করার ইচ্ছা। হানিমুন বীচে বাস পিকনিকের নানান আয়োজন চলে দুপুর ১২ টা ধেকে সন্ধা ৬ টা পর্যন্ত।
স্বপন অধিকারী ও মোহাম্মদ চৌধুরী রানা গানে ও সুরের র্মুচছনায় মাতিয়ে রাখেন। তিনটি বাস যাত্রা কালে বাসের ভেতর চলে গান আড্ডা ও নৃত্য । সেখানে লাইভের মাধ্যমে চলে লাইভ ব্রডকাষ্ট ।খবর বাপসনিঊজ ।আয়োজকদের সুন্দর ব্যবন্থাপনা সকলের ধন্যবাদ পায় সাধারন প্রবাসীদের নিকটভ। বাংলাদেশ সমিতির সভাপতি নুরুলইসলাম ও সেক্রেটারী জাহিদ অনেক সুন্দর একটি সর্ববৃহদ বাস পিকনিক উপহার দেন যাতে সাধারন প্রবাসীদের কাছে তাদের মুল্যায়ন চোখে পড়ে। আগামীতে যাতে এরকম সুন্দর আয়োজন অব্যহত থাকে এই প্রত্যাশা ব্যাক্ত করেন অনেকে।
বিকেল ৬ টায় যখন বাস ছাড়ে শহরমুখি তখন প্রত্যেক পরিবারকে শীতের গরম পীঠার বক্স উপহার দেয়া হয়।
দু ঘন্টার বাস যাত্রা যাওয়া আসা ও হানিমুন বীচের নজরকাড়া মনোরম দৃশ্যবলি অনেকেই আনন্দিত করে। সংগঠকদের সব বাসের যাত্রীদের আপ্যায়ন ও সঠিক নিয়মে বসার ব্যবস্থা নাস্তা, দুপুরের খাবার ও বিকালের না্স্তার সঠিক সমন্বয় ও সর্বোপরি সকল বয়সীদের খেলাধুলা ও পুরষ্কার বিতরনী ছিল চোখে পড়ার মত। বিনা মুল্যে র্যাফেল ড্রর টিকেট প্রদান ও ৭ টি আকর্ষনীয় পুরষ্কার ছিল বাড়তি পাওনা্ ।সেন্ট্রাল ফ্লোরিডাবাসী একটি অন্য রকম দিন কাটাালেন।