শিবব্রত গুহ, কোলকাতা, ভারত থেকে: বাংলা সংগীত জগতে অনেক নামীদামী সংগীতশিল্পী রয়েছে। তাদের মধ্যে অন্যতম প্রধান হলেন সুমনা সামন্ত মুখার্জি। তাঁর গান বাংলা গানের দর্শকদের হৃদয়কে উদ্বেলিত করে। সম্প্রতি তাঁর গাওয়া একটি গানের অফিসিয়াল মিউজিক ভিডিও রিলিজ হল। গানের নাম – এক পেয়ালা চা। এই গানটি লিখেছেন মহম্মদ রফিকুল হাসান ও এতে সুর দিয়েছেন মকসুমুল হুদা বাদ্দু। এই গানে মাস্টার মিক্সিং করা হয়েছে বাংলাদেশের স্টুডিও হারমোনি মিউজিকে। এই গানের ভিডিও রেকর্ডিং করেছেন কোলকাতার অনুপম রায়। সিনেমাটোগ্রাফি করেছেন ভাস্কর পাল ও মৃণাল দেবনাথ।
আহমেদ মেহফুজ এই গানের ভিডিও এডিটিং করেন ও রিদিমিং প্রোগ্রামিং করেন তাপস দে। সুমনা এই গানটি খুব সুন্দর ভাবে গেয়েছেন। তাঁর গায়কী ভঙ্গিমা আকর্ষণীয়। সুমনা’র গাওয়া এক পেয়ালা চা গানটি এক অসাধারণ সুরের মূর্ছনায় মনকে করে প্রশান্ত তোলে।