প্রেস বিজ্ঞপ্তি: বাংলাদেশের দরিদ্র ও সুবিধাবঞ্চিত শিশুদের সহায়তায় বিশেষ যাকাত সংগ্রহ কার্যক্রম পরিচালনা করছে ডিসিআই-আরএসসি। এতিম, শ্রমজীবী ও চক্ষু সমস্যায় ভুগতে থাকা শিশুদের চিকিৎসা ও শিক্ষা সহায়তা প্রদানের লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রাপ্ত যাকাত মূলত তিনটি খাতে ব্যয় করা হবে। এর মধ্যে রয়েছে এতিম শিশুদের আশ্রয় ও শিক্ষার সুযোগ তৈরি, শিশুশ্রমের কবল থেকে শিশুদের মুক্ত করা এবং চক্ষু সমস্যায় ভুগতে থাকা শিশুদের চিকিৎসা নিশ্চিত করা।
যাকাত প্রদানকারী ব্যক্তি ও প্রতিষ্ঠানরা সহজেই বিভিন্ন মাধ্যমে এই কার্যক্রমে অংশ নিতে পারবেন। ব্যাংক ট্রান্সফার, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস এবং অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে অনুদান পাঠানোর সুযোগ রয়েছে।
ডিসিআই-আরএসসি কর্তৃপক্ষ সমাজের সামর্থ্যবান ব্যক্তিদের প্রতি আহ্বান জানিয়েছে সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়ানোর জন্য। সংগঠনটির কর্মকর্তারা জানিয়েছেন, দেশের দরিদ্র শিশুদের ভবিষ্যৎ উজ্জ্বল করতে সমাজের বিত্তবানদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সংগঠনটির প্রধান কার্যালয় ঢাকার মোহাম্মদপুরে অবস্থিত। যেকোনো প্রয়োজনে সরাসরি যোগাযোগ করা যাবে।
যেভাবে আপনি যাকাত দিতে পারেন:
সংগঠনটি দাতাদের জন্য সহজ দান প্রক্রিয়া চালু করেছে। যাকাত দানের জন্য নিচের যেকোনো উপায় অনুসরণ করা যাবে:
ব্যাংক ট্রান্সফার বা চেকের মাধ্যমে:
অ্যাকাউন্ট নাম: Rights and Sight for Children (RSC)
অ্যাকাউন্ট নম্বর: 2581100017413
ব্যাংকের নাম: ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড, মোহাম্মদপুর শাখা, ঢাকা
বিকাশের মাধ্যমে:
বিকাশ মার্চেন্ট নম্বর: 01728642204
ট্রান্সফারের সময় ‘Payment’ অপশন ব্যবহার করুন