মো: জাহাঙ্গীর আলম হৃদয়, রিয়াদ, সৌদিআরব প্রতিনিধি: সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশ আন্তর্জাতিক স্কুল এন্ড কলেজে বাংলাদেশের সাথে মিল রেখে সুন্দর পরিবেশে এইচএসসি পরীক্ষা শুরু হয়েছে।
এইচএসসি পরীক্ষায় অংশ গ্রহণকারী পরীক্ষার্থীর সংখ্য ৫৮জন। বালিকা ৩০জন – বালক ২৮ জন সহ মোট ৫৮ জন। পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন জেদ্দা বাংলাদেশ আন্তর্জাতিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো: হামদুর রহমান।
পরীক্ষা চলাকালীন কেন্দ্র পরিদর্শন করেন জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল মোহাম্মদ নাজমুল হক। উপস্থিত ছিলেন শ্রম কাউন্সিলর মো: আমিনুল ইসলাম, হজ কাউন্সিলর মো: জহিরুল ইসলাম। বাংলাদেশের শিক্ষাবোর্ডের সাথে মিল রেখে এইচএসসি ফলাফল দেয়া হবে বলে জানান।