জাহাঙ্গীর আলম শিকদার, লন্ডন, যুক্তরাজ্য প্রতিনিধি: গোটা বিশ্বের মুসলিম উম্মার প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সুন্দরবন ফাউন্ডেশন ইউকের সভাপতি আবু সুফিয়ান ঝিলাম সংগঠনের পক্ষ থেকে বিশ্বের সব মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেছেন ঈদ মুবারাক । পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে ২১ মে, ২০২০ শুক্রবার এ শুভেচ্ছা ও অভিনন্দন জানান তিনি।
তিনি বলেন, রহমত মাগফেরাত ও নাজাতের মাস পবিত্র রমজান মাস। দীর্ঘ এক মাস সিয়াম সাধনা শেষে খুশির ঈদ আসে মুসলিম উম্মার ঘরে ঘরে। পবিত্র ঈদুল ফিতর সকলের জীবনে নিয়ে আসে খুশির বার্তা। ঈদের এ খুশী ধনী, দরিদ্র নির্বিশেষে সকলে ভাগাভাগি করে নেয়ার মধ্যেই ঈদের আনন্দ। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন তিনি ।
তিনি আরো বলেন, হঠাৎ করেই পাল্টে গেছে প্রথিবীর দৃশ্যপট ৷ পাল্টে গেছে মানুষের মুখ ৷ প্রতিটা মুখে লটকে আছে আতঙ্ক- সেখানে কোন ভিন্নতা নেই ৷ মহামারী করোনা ভাইরাস সব হিসাব পাল্টে দিয়েছে। সে কারণে এবারে ঈদ কিছুটা হলেও বেদনায় ভরা। বৈশ্বিক এই দুর্যোগপূর্ণ মুহূর্তে সকলকে ধর্য্যের সাথে পরিস্থিতি মোকাবেলা করার জন্যেও অনুরোধ জানিয়েছেন ঝিলাম।