প্রবাস মেলা ডেস্ক: ২৯ নভেম্বর ২০২২, মঙ্গলবার ইস্ট লন্ডনের সোনারগাঁও রেস্টুরেন্টে সুনামগঞ্জ জেলা এডুকেশন ট্রাস্ট এর বাৎসরিক সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মুজিবুল হক মনির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জুবায়ের আহমেদ হামজার পরিচালনায় মোহাম্মদ জাবির আহমদের কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সভার কাজ শুরু হয়।
সভায় সংগঠনের কেশিয়ার বাৎসরিক রিপোর্ট উপস্থাপন করেন এবং ব্যাপক আলাপ আলোচনার মধ্য দিয়ে সুনামগঞ্জ জেলা এডুকেশন সেন্টারের নামে জায়গা ক্রয় করার লক্ষে দশ লক্ষ টাকা বাংলাদেশে প্রেরণ করার সিদ্ধান্ত গৃহীত হয়।এডুকেশন সেন্টারের মধ্যে থাকবে একটি হাফিজ খানা ও একটি লাইব্রেরী, সংগঠনের পক্ষ থেকে বিত্তবান ব্যক্তিদের এগিয়ে আসার জন্য বক্তারা আহ্বান করেন। সংগঠনে সদস্যদের আলাপ আলোচনার মধ্য দিয়ে ২১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়। সদ্য বিদায়ী সভাপতি মুজিবুল হক মণি নতুন কমিটির নাম ঘোষণা করেন। তারা হলেন- নব নির্বাচিত সভাপতি জুবায়ের আহমদ হামজা, সাধারণ সম্পাদক মুহাম্মদ নুরুল হক, কোষাধ্যক্ষ মোহাম্মদ জাবির আহমদ, সিনিয়র সহ সভাপতি মানিক মিয়া, সহ সভাপতি জিলানি খান, অধ্যাপক আমিনুল হক চুন্নু, মো: হারুন মিয়া, আখতার হোসেন, কবি সাইদুর রহমান, কবি শাহ শাফিনুর, আবুল কালাম, মো: গোলাব মিয়া, সৈয়দ গোলাব আলী, আবু হাসনাত, মনজুর আহমদ লাকি, সহ সাধারণ সম্পাদক জান্নাতুল ইসলাম বাবুল, সহ সাধারণ সম্পাদক শামিম আহমদ, মোস্তাক আহমদ, মো: সাইদ আহমদ বুলন, সাংগঠনিক সম্পাদক মো: আলিফ মিয়া ও আলকাছ মিয়া। সংগঠনের বিদায়ী সভাপতি মুজিবুল হক মণিকে প্রধান উপদেষ্টা করা হয়।
আপ্যায়নের মধ্য দিয়ে সভার কাজ সমাপ্তি ঘোষণা করা হয়।