মুহাম্মদ ইউসুফ খাঁন, সীতাকুণ্ড, চট্টগ্রাম: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী পালন করেছে সীতাকুণ্ড উপজেলা আওয়ামীলীগ।
সীতাকুন্ড উপজেলা আ: লীগের উদ্যোগে উপজেলা পরিষদ বলরুমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৪৪ তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে খতমে কোরআন , মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মাসব্যাপি জাতীয় শোক দিবসের কর্মসূচিতে সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান বিনম্র শ্রদ্ধায় জাতীয় শোক দিবস পালন করেছে। বৃহস্পতিবার ১৫ আগস্ট বিকাল ৪ঘটিকায় বিশাল শোকর্যালী শেষে আলোচনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল বাকের ভুঁইয়া।
তিনি বলেন, শোক কে শক্তিতে পরিণত করে দলকে শক্তিশালী করতে হবে এবং জামায়াত বিএনপির ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সদস্য, চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের সভাপতি ও সীতাকুন্ড উপজেলা পরিষদের চেয়ারম্যান জননেতা এস এম আল মামুন, উপজেলা আওয়ামী লীগের সহ- সভাপতি রেজাউল করিম বাহার , গোলাম রাব্বানী, সীতাকুন্ড পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা বদিউল আলম ,মহিউদ্দিন আহম্মদ মন্জু, ভারপ্রাপ্ত সভাপতি মো: ইসহাক এর সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ২নং বরৈয়াঢালা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব রেহান উদ্দিন রেহান,উপজেলা আ: লীগের সাংগঠনিক সম্পাদক সাইদ মিয়া সঞ্চালনায় সোনাইছড়ি ইউনিয়নের সভাপতি নুর মোহম্মদ,৬ নং বাঁশবাড়িয়া ইউনিয়নের সভাপতি আরিফুল আলম চৌধুরী রাজু উপজেলা আওয়ামী লীগ সহ সভাপতি আবুল হাসেম ভুইয়া, উপজেলা আওয়ামী লীগের সহ সাধারণ সম্পাদক ও পৌর সভা আওয়ামী লীগের সহ সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার এম জাহ্ঙ্গাীর আলম ভুইয়া, পৌর সভার সাবেক প্যানেল মেয়র কাউন্সিলর জুলফিকার আলী মাসুদ শামীম, কাউন্সিলর মাইমুন উদ্দিন মামুন, ১নং সৈয়দপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সিরাজদৌল্লাহ ,উপজেলা আওয়ামী লীগ এর সদস্য সাবেক চেয়ারম্যান আবুল কালাম, রতন মিত্র, কাউন্সিলর মুফিজুর রহমান ,সেচ্ছাসেবক লীগ উপজেলা সাধারন সম্পাদক সাহাবুদ্দীন , আওয়ামী লীগ নেতা মোফাক্কর আলম চৌ: উপজেলা ছাত্র লীগের আহবায়ক শায়েস্তা খান, যুগ্ম আহবায়ক ফারুক প্রমুখ ।
পৌর সদরের জেলা পরিষদ অডিটরিয়ামে (এল কে সিদ্দিকী স্কয়ারে ) জাতীয় শোক দিবস এর আলোচনা সভায় আর ও উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধা মনিরুল ইসলাম, ১০নং ছলিমপুর ইউনিয়ন আ: লীগের সভাপতি গোলাম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক নিউটন, ২নং বারৈয়াঢালা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসমাইল সিরাজী , ছাত্র লীগ সাবেক সহ সভাপতি রিফাতুল ইসলাম অভি, আওয়ামী লীগ, যুব লীগ ও অঙ্গ- সহযোগী সংগঠনের নেতৃবৃন্দগণ ।