হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: ১৩ অক্টোবর ২০২৩, শুক্রবার সন্ধ্যা ৭টায় নিউইয়র্ক এর জ্যামাইকার মতিন রেস্টুরেন্টে সংগঠনের সভাপতি ড. মোহসীন পাটোয়ারীর সভাপতিত্বে সিরাজুল আলম খান স্মৃতি পরিষদের এক সভা অনুষ্ঠিত হয়। সভা পরিচালনা করেন সংগঠনের সদস্য সচিব শাহাব উদ্দীন।
সভায় ১৭ ডিসেম্বর ২০২৩, রোববার নিউইয়র্ক এর জ্যাকসন হাইটসের জুইস সেন্টারের সেমিনারকে সফল করার লক্ষ্যে ব্যাপক আলোচনা করা হয়। এতে বক্তব্য রাখেন ডা. মুজিবুল হক, এডভোকেট মুজিবুর রহমান, বীরমুক্তিযোদ্ধা মতিউর রহমান, লিগেল কনসালট্যান্ট মুজিবুর রহমান, সরোয়ার হোসেন, হাজী আনোয়ার হোসেন লিটন, মো: সোহায়েল, মো: হারুনর রশীদ সহ প্রমুখ নেতৃবৃন্দ।
স্বাধীনতার অন্যতম স্বপ্নদ্রষ্টা সিরাজুল আলম খান ও নিউক্লিয়াসে অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য যার হাত ধরে ছাত্র, শ্রমিক জনতা আপোষহীন ধারায় বাংগালীর মুক্তির সংগ্রামকে গড়ে তুলে ছিলেন। এই নির্লোভ নিরহংকার মানুষ, ব্যক্তিগত জীবনে তিনি কিছুই রেখে যাননি। এই পন্ডিত ব্যক্তি সারা জীবন জাতীর স্বার্থে তার ক্ষুরধার লেখনীতে জাতীকে সমৃদ্ধ করে গিয়েছেন। তার এই লেখনী সংগ্রহ করে নূতন প্রজন্মের গবেষণার কাজে তুলে ধরার আহবান জানান।
তার জীবনী থেকে মানুষ সঠিক মুক্তিযুদ্ধের ইতিহাস, বর্তমানের ভোগের রাজনীতি পরিহার করে ত্যাগের রাজনীতিতে উজ্জীবিত হয়ে দেশ গড়ার কাজে এগিয়ে যাবেন। ১৭ ডিসেম্বর ২০২৩, রোববারের সেমিনারকে সফল করার জন্য নিউইয়র্কের বিভিন্ন বরোতে গণসংযোগ এবং সিরাজুল আলম খানের আদর্শে বিশ্বাসী সবাইকে একই পতাকা তলে সমবেত হওয়ার উদাত্তো আহবান জানান।
এবং আগামী মাসিক সভা ১৭ নভেম্বর ২০২৩, শুক্রবার এস্টোরিয়া জালালাবাদ অ্যাসোসিয়েশনের ভবনে সন্ধ্যা ৭ টায় উপস্থিত থাকার জন্য সবাইকে আন্তরিক অনুরোধ জানান।