হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: ১৩ অক্টোবর ২০২৩, শুক্রবার সন্ধ্যা ৭টায় মতিন রেস্টুরেন্ট ১৫৩-৩৩ হিলসাইড এভিনিউ জ্যামাইকা নিউইয়র্ক এ “সিরাজুল আলম খান স্মৃতি পরিষদ”-এর এক সভা অনুষ্ঠিত হবে।
সভায় আগামী ১৭ ডিসেম্বর ২০২৩ সন্ধ্যা ৫.৩০মিনিটে জুইস সেন্টার, জ্যাকসন হাইটস এ অনুষ্ঠিতব্য সেমিনার এবং বিজয় দিবস সফল ও সার্থক করার বিষয় সহ অন্যান্য সাংগঠনিক ব্যাপারে আলোচনা করা হবে। সভায় মতামত ও উপস্থিতি একান্তভাবে কামনা করেছেন সংগঠনের পক্ষ থেকে।