আবুল কালাম আজাদ খোকন, সিডনি, অস্ট্রেলিয়া প্রতিনিধি: প্রাণঘাতী ক্যান্সার প্রতিরোধে সচেতনতা তৈরি ও ফান্ড রাইজিং এর লক্ষ্যে সিডনিতে গত ২২ অক্টোবর অনুষ্ঠিত হয়েছে ফান্ড রাইজিং ইভেন্ট। ‘উদয় ইনক’ সংগঠন ‘ফান্ড রাইজিং মনিং টি’ শিরোনামে বিশেষ এই আয়োজন করেছে।
সিডনির ইপিং পাবলিক স্কুলে সকাল ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত উক্ত অনুষ্ঠান চলে। বিভিন্ন স্টলের খাবারের বিক্রির সংগৃহীত সম্পূর্ণ অর্থ অস্ট্রেলিয়ার ক্যান্সার কাউন্সিলকে সহযোগিতার জন্য হস্তান্তর করা হবে।
অনুষ্ঠানে অতিথিদের বক্তব্য রাখেন হর্ন্সবি কাউন্সিলের মেয়র ফিলিপ রাডক, সিনেটর মারিয়া কোভাচিক, নিউ সাউথ ওয়েলসের ছায়া মন্ত্রী মার্ক কুরি এমপি, নিউ সাউথ ওয়েলসের এমএলসি জাকি মানরো, কাউন্সিলর ক্যমেরন ম্যাক্ল্যান, প্যারামাট্রা লর্ড মেয়র পেয়রি এসবার প্যারামাট্রা এমপি ডোনা ডেবিস এর পক্ষে বক্তব্য রাখেন।
এছাড়াও বক্তব্য রাখেন ডাঃ আয়াজ চৌধুরী, বাংলাদেশ মেডিকেল সোসাইটি অফ নিউ সাউথ ওয়েলস এর সভাপতি ডাঃ আলী রেজা, শাপলা সালুক ক্লাবের সভাপতি ডাঃ মইনুল ইসলাম ছাড়াও কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গ।কাউন্সিলরদের মধ্যে ছিলেন কাউন্সিলর সাজেদা আক্তার, কাউন্সিলর শ্রীনি পিল্লামারি, কাউন্সিলর সাবরিন ফারুকী।
‘উদয়’র প্রেসিডেন্ট ডা: লায়লা আরজুমান অনুষ্ঠান সফল করার জন্য কমিউনিটিকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।