মনির আহমদ, সিঙ্গাপুর: ৭ জুলাই শনিবার রাত ৮টায় সিঙ্গাপুরে মুক্তি পাচ্ছে বাংলাদেশের নাট্য চলচ্চিত্র স্বপ্নজাল। ১০০বিচ রোড শ টাওয়ারের কার্নিভাল সিনেমায় হবে স্বপ্নজালের ৩টি প্রদর্শন।
সিনেমাটির দ্বিতীয় ও তৃতীয় শো প্রদর্শন হবে ৮ জুলাই রবিবার সন্ধ্যা ৬টায় ও ১৫ জুলাই রবিবার সন্ধ্যা ৬টায়। বিখ্যাত সিনেমা মনপুরার পরে গিয়াস উদ্দিন সেলিমের নির্মিত দ্বিতীয় চলচ্চিত্র স্বপ্নজাল।
ছবিটি সিঙ্গাপুরে প্রদর্শন করবে রাদুগা প্রডাকশন।
এই বছরের ৬ এপ্রিল বাংলাদেশে মুক্তিপ্রাপ্ত ছবিতে অভিনয় করেছেন পরীমনি ও নবাগত ইয়াশ রোহান। অন্যান্য পার্শ্ব ভূমিকায় অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, শহীদুল আলম সাচ্চু, মিশা সওদাগর, ইরেশ যাকের, শিল্পী সরকার অপু প্রমুখ।