মনির আহমদ, সিঙ্গাপুর থেকে:উপমহাদেশের খ্যাতিমান বাচিক শিল্পী রবীন্দ্র-নজরুল গবেষক অনিন্দ্যা সিকোয়েরার একক আবৃত্তি সন্ধ্যা অনুষ্ঠিত হতে যাচ্ছে সিঙ্গাপুরে।
২৮ জুলাই রবিবার সন্ধ্যা ৬টায় সিঙ্গাপুর লিটারেরি সেন্টার SingLit-এ এই অনুষ্ঠানের আয়োজন করেছে সিঙ্গাপুরের আবৃত্তি চর্চা কেন্দ্র ‘কহন’।
অনুষ্ঠানে অতিথি থাকবেন সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনের শ্রম ও কল্যাণ কাউন্সিলর মো. আতাউর রহমান।
‘মুক্ত কর হে বন্ধ’ শিরোনামে ‘কহন’ আবৃত্তি চর্চা কেন্দ্র গতবছর সিঙ্গাপুরে যাত্রা শুরু করে। বেশকিছু যৌথ আবৃত্তি অনুষ্ঠানের আয়োজন করলেও একক আবৃত্তি অনুষ্ঠান এটিই প্রথম। আবৃত্তিশিল্পী অনিন্দ্যা সিকোয়েরা কোলকাতা থেকে এসে এই অনুষ্ঠানে যোগ দেবেন বলে জানিয়েছেন সংগঠনটি।