হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতিমন্ডলীর সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন এমপির মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন আমেরিকায় বসবাসকারী লেখক, সাংবাদিক, সাহিত্যিক, রাজনীতিক, সাংস্কৃতিক সংগঠন, রাজনীতিক, সামাজিক সংগঠনের নেতৃবন্দ। শোকবার্তায় মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসংতপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
শোক জ্ঞাপনকারীগণ হলেন: বঙ্গবন্ধু পরিষদ যুক্তরাষ্ট্র-এর সভাপতি ড: নুরান নবী, সাধারণ সম্পাদক রেফায়েত চেীধুরী, যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এমএ সালাম, শিশু সাহিত্যক হাসানুর রহমান, সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন, ভৃতত্ত্ববীদ গিয়াস উদ্দীন আহমেদ, কবি এবিএম সালেহ উদ্দীন ,সাংবাদিক মো: নাসির, আওয়ামীলীগ নেতা মাহবুবুর রহমান মিলন, হেলালুল করিম, জোসেফ কেনেডি গোমেজ, আলমগীর ভুইয়া, সাংবাদিক হেলাল মাহমুদ,কায়কোবাদ খান, জালাল উদ্দিন জলিল, জাহাংগীর কবির, বীর মুক্তিযোদ্ধা ফারুক হোসাইন, খুরশিদ আনোয়ার বাবলু, মুক্তিযোদ্ধা নজমুল ইসলাম চৌধুরী, মুক্তিযোদ্ধা সাইদুর রহমান সাইদ, শিক্ষানুরাগী মোশাররফ হোসেন খান চেীধুরী, শাহাদত হোসেন, ফিরোজ আহমেদ, ফিরোজ মাহমুদ, ওসমান গনি, বিশ্বজিত সাহা, সুহাস বডুয়া, নাসিম পারভীন পারুসহ আরও অনেক গন্যমান্য ব্যাক্তিগণ।
নেতৃবৃনদ বলেন, মরহুমার দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে সর্বদা সোচ্চার ছিলেন। তার মৃত্যুতে দেশ এক সূর্য সন্তান হারালো যা কখনও পূরণ হবার নয়। নেতৃবৃনদ মরহুমার আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোকসংতপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। এডভোকেট সাহারা খাতুন (৭৭) ৯ জুলাই ২০২০, বৃহস্পতিবার রাত ১১টা ২৫ মিনিটে থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্হায় মৃত্যুবরণ করেন। এক শোক বার্তায় আমেরিকাবাসী বলেন- সাহারা খাতুন ছিলেন সৎ ও নিবেদিতপ্রাণ রাজনীতিবিদ। গণমানুষের নেতা হিসেবে প্রয়াত সাহারা খাতুনকে দেশবাসী শ্রদ্ধার সাথে স্মরণ করবে। তাঁর মৃত্যুতে রাজনৈতিক অঙ্গণে যে শূণ্যতার সৃষ্টি হল তা সহজে পূরণ হবার নয়। মরহুমার বিদেহী আত্নার মাগফেরাত কামনা এবং শোক-সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
ছবিতে ডান দিক থেকে ২য় এডভোকেট সাহারা খাতুন, আইভি রহমান, ১৯৯৯ সালে জাতিসংঘে সাধারণ অধিবেশনে যোগদান করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফর সঙ্গী হিসাবে। সর্ব ডানে রাজনীতিক এমএ সালাম এবং সর্ব বামে সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকনসহ অন্যান্য ডেলিগেটদের দেখা যাচ্ছে।