জাহাঙ্গীর আলম শিকদার, লন্ডন, যুক্তরাজ্য প্রতিনিধি: সাসেক্স বাংলাদেশি ক্যাটারার্স এসোসিয়েশন ইউকের উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল এক ফুটবল টুর্নামেন্ট। রৌদ্রজ্জ্বল আবহাওয়ার মধ্যে ৮ সেপ্টেম্বর রবিবার দ্বিতীয় বারের মতো এ ফুটবল টুর্নামেন্ট ওয়ারদিং লেজার সেন্টার গ্রাউন্ডে অনুষ্ঠিত হয়।
সাসেক্সের বিভিন্ন স্থান থেকে ওয়াদিং, বগ্নর রেজিন্স, মিড সাসেক্স, সরহাম এন্ড ব্রাইটন, লিটিল হাম্পটন মোট ৫টি দলের মধ্যে ম্যাচ অনুষ্ঠিত হয়।
লিটিল হেম্পটন অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। রানার্সআপ হয় বগ্নর রেজিন্স। শত শত ফুটবল প্রেমীরা এ সময় মাঠে খেলা দেখতে উপস্থিত ছিলেন।

খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাসেক্সের গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসবিসি এসের সেক্রেটারি জনাব আসকর আলীর পরিচালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জনাব ইউসুফ ইসলাম।
এ সময় বক্তব্য রাখেন কাউন্সিলর তফজ্জুল হুসাইন, মিল্লিক চৌধুরী, নুরুল ইসলাম, সৈয়দ সামিম আহমেদ, মাতাব মিয়া, আমজাদ হোসেন, তাজুল ইসলাম, আহসান কবির, মিলাদ চৌধুরী, জাকারিয়া আহমেদ, আব্দুল গফুর, মইনুল্লাহ, খায়রুল ইসলাম, আফরুজ মিয়া, বখতিয়ার খান, সেলিম আহমেদ, মুজিবুর রহমান, মুহাম্মেদ আলি, বিলাল আহমেদ, মইনুল ইসলাম, সাহ রহমান প্রমুখ।
এ সময় বক্তারা এ ধরনের সফল টুর্নামেন্ট আয়োজনের জন্য এসোসিয়েশনকে ধন্যবাদ জানান। এসবিএস থেকে জানানো হয় আগামীতে সাসেক্স বাংলাদেশি কেটারিং এসোসিয়েশন আরও বড় আকারে টুর্নামেন্ট আয়োজন করবে ।