প্রবাস মেলা ডেস্ক: পবিত্র রমজান মাস উপলক্ষে বিশ্বের মুসলিম সম্প্রদায়কে শুভেচ্ছা জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। ২ এপ্রিল ২০২২, শনিবার ফেসবুক এবং টুইটারে এক ভিডিও বার্তায় এই শুভেচ্ছা জানান তিনি।
Aux Canadiens musulmans de tout le pays : alors que vous jeûnez, priez et passez du temps avec vos proches, je vous souhaite paix et bénédiction en ce mois du ramadan. Ramadan Mubarak! https://t.co/4O6rdHSXfo pic.twitter.com/irbK9kzAzq
— Justin Trudeau (@JustinTrudeau) April 1, 2022
ট্রুডো বলেন, কানাডাসহ বিশ্বের অন্যান্য দেশে থাকা মুসলমানদের পবিত্র রমজান মাস শুরু হচ্ছে। এটি ইসলাম ধর্মের পাঁচটি স্তম্ভের একটি। মাসব্যাপী উপবাস এবং প্রার্থনার মধ্যে সময় পার করবেন মুসল্লিরা। এই মাসের প্রতিটি দিন শেষে পরিবার এবং বন্ধুরা নিয়ম মেনে ইফতার উপভোগের জন্য জড়ো হবেন। সূর্যাস্তের সঙ্গে সঙ্গেই ইফতারের মধ্যে দিয়ে রোজা ভাঙ্গবেন তারা।
রমজান হলো একটি বিশেষ সময়। আমাদের পরিবার, সোফী এবং আমার পক্ষ থেকে শান্তিপূর্ণ রমজানের শুভেচ্ছা জানাই।