প্রবাস মেলা ডেস্ক: সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন, সিলেট লেখক ফোরাম সভাপতি সাংবাদিক কবি নাজমুল ইসলাম মকবুল, সিনিয়র সহ সভাপতি সাংবাদিক জাকির হোসেন কয়েছ, সাধারণ সম্পাদক এডভোকেট জিয়াউর রহিম শাহিন, সাংগঠনিক সম্পাদক ছাদিকুর রহমান, কোষাধ্যক্ষ কাজী শফিকুল ইসলাম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কবি সিরাজুল ইসলাম সা’দ, প্রচার সম্পাদক এমদাদুল হক, ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মো. ফখর উদ্দিন।
তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত অগণিত স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।
সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এর মৃত্যুতে সিলেট লেখক ফোরামের শোক