প্রবাস মেলা ডেস্ক: সম্প্রতি ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। সেখানে প্রবাস মেলা’র নির্বাহী সম্পাদক শহীদ রাজুও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান বিরতির এক ফাঁকে আ ন ম এহসানুল হক মিলন এর সাথে শহীদ রাজু কথা বলেন এবং তার হাতে প্রবাস মেলা’র সৌজন্য কপি তুলে দেন। প্রবাস মেলা হাতে পেয়ে আ ন ম এহসানুল হক মিলন এর ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, পত্রিকাটি আমি নিয়মিত পাই এবং পড়ি। আমি এর দীর্ঘ পথচলা কামনা করি।
উল্লেখ্য, আ ন ম এহসানুল হক মিলন বাংলাদেশের একজন রাজনীতিবিদ, লেখক এবং সাবেক সংসদ সদস্য। তিনি ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত বাংলাদেশ সরকারের শিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। আ ন ম এহসানুল হক মিলন ১৯৫৭ সালের ২৬ মার্চ চাঁদপুর জেলার কচুয়া উপজেলায় জন্ম গ্রহণ করেন। তিনি শের ই বাংলা নগর সরকারি বালক উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং গভ. ইন্টারমিডিয়েট টেকনিক্যাল কলেজ (বর্তমান সরকারী বিজ্ঞান কলেজ) থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন। এরপর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে স্নাতক সম্পন্ন করে ১৯৮২ সালে যুক্তরাষ্ট্রে গমন করেন।
মিলন ১৯৯৬ সালের সাধারণ নির্বাচনে বাংলাদেশ-২৬০ চাঁদপুর-১ আসন থেকে বিএনপির মনোনয়ন নিয়ে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০১ সালে ৮ম জাতীয় সংসদ নির্বাচনে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন।