প্রবাস মেলা ডেস্কঃ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন সাইফুল হক। দলটির দশম কংগ্রেস শেষে ১০ জানুয়ারি, ২০২৩ মঙ্গলবার সাধারণ সম্পাদকসহ ২৫ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটি, ১৪ জন কেন্দ্রীয় সংগঠক, ৭ সদস্যবিশিষ্ট রাজনৈতিক পরিষদ নির্বাচিত হয়েছেন। নতুন কমিটি নির্বাচনের মাধ্যমে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে অনুষ্ঠিত বিপ্লবী ওয়ার্কার্স পার্টির দশম কংগ্রেস সমাপ্ত হয়েছে। এর আগে ৬ জানুয়ারি উদ্বোধনী সমাবেশ, র্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এই কংগ্রেস শুরু হয়েছিল।
নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটির সদস্যরা হলেন- সাইফুল হক, বহ্নিশিখা জামালী, আকবর খান, আবু হাসান টিপু, আনছার আলী দুলাল, মীর মোফাজ্জল হোসেন মোশতাক, মাহমুদ হোসেন, শহীদুল আলম নান্নু, এপোলো জামালী, রাশিদা বেগম, সিকদার হারুন মাহমুদ, ফিরোজ আহমেদ, সজীব সরকার রতন, মোজাম্মেল হোসেন, নজরুল ইসলাম শাহজাহান, স্নিগ্ধা সুলতানা ইভা, সাইফুল ইসলাম, নির্মল বড়ুয়া মিলন, কামরুজ্জামান ফিরোজ, অরবিন্দু বেপারি বিন্দু, শহীদুজ্জামান লাল মিয়া, জসিমউদ্দিন রাঢ়ী, শেখ মোহাম্মদ শিমুল এবং বিকল্প সদস্য শাহীন আলম ও মীর রেজাউল আলম।