প্রবাস মেলা ডেস্ক: সাংবাদিক সাইফুল ইসলামের (এম সাইফুল) বাবা বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ মো: শাহ আলম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার ভোর রাত ৪টায় গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার উজিলি দিঘির পাড় গ্রামে নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন। দীর্ঘদিন বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন তিনি। মৃত্যুকালে তার বয়স ছিল ৭০ বছর। সোমবার বিকাল ৪টায় গ্রামের বাড়িতে নামাজে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদানের পর মো: শাহ আলমের মরদেহ দাফন করা হয়।
মৃত্যুকালে স্ত্রী, তিন ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। প্রবাস মেলা পরিবারের পক্ষ থেকে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।