রাসেল আহমেদ, প্যারিস, ফ্রান্স থেকে: বাংলা টিভি ইউরোপ ব্যুরো প্রধান ও ইতালি বাংলা প্রেস ক্লাব এর সভাপতি শাওন আহমেদ সংক্ষিপ্ত সফরে ফ্রান্সে আগমণ উপলক্ষে ফ্রান্সের সাংবাদিকদের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়। ফ্রান্সের রাজধানী প্যারিস এর নিকটবর্তী একটি রেস্টুরেন্টে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বাংলা টিভি ফ্রান্স প্রতিনিধি: রাসেল আহমেদ এর সঞ্চালনায় এসময় সাংবাদিকদের মধ্যে উপস্থিত ইউরও বাংলা টিভির ব্যবস্থাপনা পরিচালক আবু তাহের, সময় টিভির ফ্রান্স প্রতিনিধি লুৎফর রহমান বাবু, এনটিভি ফ্রান্স এর ব্যুরো প্রধান নয়ন মামুন, নিউজ ২৪ এর ফ্রান্স প্রতিনিধি: ফেরদৌস করিম আকুঞ্জি, সহ আরো অনেকেই। এ সময় সংবর্ধিত অতিথি শাওন আহমেদ বলেন ইউরোপ সহ তথা বিশ্বের বিভিন্ন দেশে সাংবাদিকরা প্রবাসীদের স্বার্থে কাজ করে যাচ্ছেন। এবং প্রবাসী বাংলাদেশি কমেন্ট থেকে আরও সামনের দিকে এগিয়ে যেতে প্রবাসে সাংবাদিকদিকরা এক বড় ভূমিকা পালন করছে। তাই সকল সাংবাদিকদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠান শেষে ফুল দিয়ে অভিনন্দন জানানো হয়।