মার্ক রায়, তুলুজ, ফ্রান্স প্রতিনিধি: কোভিড-১৯ এর ভয়াবহ বিপর্যয়ে পৃথিবীর অসংখ্য মানুষ যখন গৃহবন্দি, চিন্তিত, হতাশাগ্রস্থ ঠিক তখনই মানবতার এক অন্যতম উদাহরণ হয়ে মধ্যবিত্ত এবং নিম্ন নিম্নবিত্ত মানুষের মনে হাসি ফোটাচ্ছে কেউ কেউ। ইউরোপে বসবাসরত মার্ক রায় (France), জেমস রোজারিও (Uk) জোসেফ ডি কস্তা (France), পাষ্টর কাজল সরকার (Uk), মার্টিন ফোলিয়া, হীরক মন্ডল(Germany) জুড এম রোজারিও, মোহাম্মদ শাজাহান (Uk) সহ অন্যান্যরা নিজেদের মধ্যে আলোচনা সাপেক্ষে বাংলাদেশের অসহায় মানুষের প্রতি ভালোবাসার হাত বাড়িয়ে দিয়েছেন। জন্ম হল “ভালোবাসি বাংলাদেশ” Covid-19 প্রকল্পের।

Covid-19 প্রকল্পের কনভেনর মার্ক রায় মানবতার দায়বদ্ধতা থেকেই ভালোবাসার কথাটি ছড়িয়ে দিলেন বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী এবং স্বচ্ছল বাংলাদেশিদের মাঝে। সাধুবাদ, অর্থ সাহায্য এবং আশার বাণী আসতে থাকে বিভিন্ন জায়গা থেকে। মানবিক এবং সচ্ছল মানুষ গুলোর ওই ভালোবাসা নিয়েই পরিচালিত হচ্ছে ভালোবাসি বাংলাদেশের কার্যক্রম। উল্লেখ্য যে এ প্রকল্পের সার্বিক কার্যক্রম পরিচালিত হচ্ছে- European Bangladesh Christian associations এর তত্ত্বাবধানে।
House church of Bangladesh এর প্রধান নির্বাহী, পাষ্টর জেমস জিপু রায় (কনভেনর বাংলাদেশ Covid-19) এর সার্বিক দায়িত্বে আজ বাংলাদেশের উত্তরাঞ্চল রংপুর জেলার পূব খাসবাগ গ্রামে (কোতোয়ালি) সমস্যাগ্রস্থ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। ইউকেতে বসবাসরত এই কার্যক্রমের অন্যতম সদস্য জেমস রোজারিও জানান যে তারা ভালোবাসার হাত নিয়ে আরো মানুষের পাশে দাঁড়াতে চান। এ মানবিক কাজে তিনি প্রবাসীদের সাহায্য কামনা করেন।