প্রবাস মেলা ডেস্ক: পবিত্র রমজান মাসের তারিখ নির্ধারণের লক্ষ্যে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা সোমবার (১১ মার্চ) সন্ধ্যায় অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান। হিজরি ১৪৪৫ সনের পবিত্র রমজান মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা এবং এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে এদিন সন্ধ্যা সাড়ে ৬টায় (বাদ মাগরিব) ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হবে।
বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেলে তা টেলিফোন ও ফ্যাক্স নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী অফিসারকে জানানোর জন্য অনুরোধ করেছে ইসলামিক ফাউন্ডেশন।
টেলিফোন নম্বর: ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬, ০২-৪১০৫০৯১৭ এবং ফ্যাক্স নম্বর: ০২-২২৩৩৮৩৩৯৭ ও ০২-৯৫৫৫৯৫১।
বৈঠকে জাতীয় জাতীয় চাঁদ দেখার কমিটির অন্যান্য সদস্যদের উপস্থিত থাকতে বলা হয়েছে।
ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, আজ রমজান মাসের চাঁদ দেখা গেলে আগামীকাল অর্থাৎ মঙ্গলবার (১২ মার্চ) থেকে রোজা শুরু হবে। এদিন থেকে রমজান মাস শুরু হবে। অর্থাৎ আজ চাঁদ দেখা গেলে সন্ধ্যায় তারাবি পড়বেন ধর্মপ্রাণ মুসলমানরা। রোজা রাখতে শেষ রাতে প্রথম সেহরিও খাবেন ধর্মপ্রাণ মুসলমানরা।
আজ চাঁদ দেখা না গেলে মঙ্গলবার শাবান মাসের ৩০ দিন পূর্ণ হবে। ফলে রমজান মাস গণনা শুরু হবে বুধবার (১৩ মার্চ) থেকে। এক্ষেত্রে মঙ্গলবার এশার নামাজের পর তারাবির নামাজের মধ্য দিয়ে রোজার মাস শুরু করবেন। তবে বেশির ভাগ ক্ষেত্রে দেখা গেছে, সৌদি আরবের একদিন পরই বাংলাদেশে রোজা ও ঈদ উদযাপন করা হয়। গতকাল রোববার (১০ মার্চ) সৌদি আরবে চাঁদ দেখা যাওয়ায় দেশটিতে সোমবার থেকে শুরু হয়েছে রোজা। আর তাই বাংলাদেশে মঙ্গলবার (১২ মার্চ) রোজা শুরুর সম্ভাবনাই বেশি।
বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেলে তা টেলিফোন ও ফ্যাক্স নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানোর জন্য অনুরোধ করেছে ইসলামিক ফাউন্ডেশন।