আনোয়ার হোসেন মামুন: ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দীর্ঘ ৯ বছর পরে ২য় বহুল প্রতিক্ষিত সন্দ্বীপ পৌরসভা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিল ২০১৯ অনুষ্ঠিত হয়েছে। রবিবার ২২ সেপ্টেম্বর সকাল ১১ টায় জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্যে দিয়ে সন্দ্বীপ উপজেলা কমপ্লেক্স কবি আব্দুল হাকিম অডিটরিয়াম এ কাউন্সিল অনুষ্ঠিত হয়।
কাউন্সিলে সন্দ্বীপ পৌরসভা আওয়ামী লীগের সভাপতি পদে আগামী তিন বছরের জন্য মোক্তাদের মাওলা সেলিম সভাপতি ও সফিকুল মাওলা সফিক সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
কাউন্সিল অধিবেশনের প্রথম পর্বের আলোচনা সভায় সন্দ্বীপ পৌরসভা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ জামিল ফরহাদ সভাপতিত্বে ও সন্দ্বীপ পৌরসভা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সফিকুল মাওলা সফিক পরিচালনায়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান ও চট্রগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সন্দ্বীপের সাংসদ মাহফুজুর রহমান মিতা।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, সন্দ্বীপ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাষ্টার মোহাম্মদ শাহাজান বিএ। কাউন্সিল উদ্বোধন করেন সন্দ্বীপ হারামিয়া ইউনিয়ন চেয়ারম্যান ও সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী খসরু।
অনুষ্ঠানে শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন সন্দ্বীপ পৌরসভা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা আবু জাফর। অনুষ্ঠানে গিতা পাঠ করেন কমল কান্তি দে।

সভায় বক্তব্য রাখেন সন্দ্বীপ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলাউদ্দিন বেদন, সন্দ্বীপ পৌরসভা আওয়ামী লীগের ১ নাম্বার ওয়াডের সভাপতি মোহাম্মদ আলাউদ্দিন বাবুল, সন্দ্বীপ পৌরসভা আওয়ামী লীগের ৬ নাম্বার ওয়াডের সাধারণ সম্পাদক শেখ ফরিদ টিপন প্রমুখ।
সভা শেষে সন্দ্বীপ পৌরসভা আওয়ামী লীগের সকল পদ বিলুপ্ত এবং নতুন কমিটি ঘোষনা করা হয়।
অধিবেশনের দ্বিতীয় পর্বে সভাপতিত্ব করেন সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাষ্টার মোহাম্মদ শাহাজান বিএ। পরবর্তীতে সভাপতি পদে মোক্তাদের মাওলা সেলিম, অধ্যাপক আশরাফ উল্ল্যা পদ চাওয়ায় দুইজনের সমন্বয়ের মাধ্যমে এককভাবে সভাপতি পদে মোক্তাদের মাওলা সেলিম ও সাধারণ সম্পাদক পদে সফিকুল মাওলা সফিক নাম ঘোষণা করেন সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাষ্টার মোহাম্মদ শাহাজান বিএ। আগামী এক সাপ্তাহর মধ্য ৭৯ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।
কাউন্সিল সভায় আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য রাসেদ খান মেনন, সন্দ্বীপ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাঈন উদ্দীন মিশন, সন্দ্বীপ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন নেসা জেসি, সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান বেলালসহ সন্দ্বীপ পৌরসভা, ইউনিয়ন, সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি আব্দুস সালাম বলেন, জননেত্রী শেখ হাসিনা ঘোষিত ডিজিটাল বাংলাদেশ গড়ার জন্য শক্তিশালী সাংগঠনিক ভিত প্রয়োজন এই কাউন্সিলর মধ্য দিয়ে সন্দ্বীপ পৌরসভা আওয়ামী লীগের সাংগঠনিক ভিত আরো মজবুত হবে। সাংসদ মাহফুজুর রহমান মিতা বলেন, দেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন সন্দ্বীপ, সন্দ্বীপের মানুষ সংগ্রামী, সাহসী, সন্দ্বীপে শাসকগোষ্ঠী হিসেবে আওয়ামী লীগের রাজনীতি ব্যাপক গুরুত্ব বহন করে, উন্নয়নের মহাসড়কে সন্দ্বীপ শামিল হতে পেরেছে, দুর্নীতি, মাদক, সন্ত্রাস এর বিরুদ্ধে সন্দ্বীপ পৌরসভার নতুন কমিটিকে অগ্রণী ভূমিকা পালন, বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠায় ও সুখী সমৃদ্ধ সোনার সন্দ্বীপ গড়ে তুলার আহবান জানান।