জাহান ফাতেমা, দুবাই, ইউএই
বুকের ভিতর কষ্টরা বাসা বাঁধে
যখন চোখের সামনে দেখি
শ্রমিকের জীবন্ত লাশ!!
বুকের ভিতর কষ্টের পাথর জমাট বাঁধে
যখন শুনি বহু বছর দেখা হয় নাই
প্রিয়ার সাথে, নিজ মাটির সাথে!
বুকের গভীরে নিভৃতে হানা দেয়
বঞ্চনার ইতিহাস।
যুগে যুগে শোষিত হয় শ্রমজীবী মানুষ।
আর রাজপ্রাসাদ গড়ে মহাজন।
এক মুঠো ভাত কাপড়ের কী শক্তি!
অনায়াসে কাটিয়ে দেয়া যায়
শুধু এটুকুর জন্যই
শত সহস্র দিন।
বুকের ভিতর জমা কষ্টরা দ্রবীভূত হয়,
কিছুই করতে পারি না
শুধু চেয়ে চেয়ে দেখি…
আর ভাবি….
সত্যিই অচলায়তন আমি!!