প্রবাস মেলা ডেস্ক: পবিত্র রমজান মাস উপলক্ষে শেফস ফেডারেশন অব বাংলাদেশ এক বিশেষ ইফতার মাহফিলের আয়োজন করতে যাচ্ছে। আগামী ২৩ মার্চ, রবিবার গুলশান শুটিং ক্লাবের কনভেনশন হলে বিকেল ৪:৩০টায় শুরু হয়ে ডিনারের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে।
আয়োজকদের মতে, এই বিশেষ অনুষ্ঠানটি রমজানের পবিত্রতা ও সৌহার্দ্যের বার্তা ছড়িয়ে দিতে সহায়তা করবে। এতে উপস্থিত থাকবেন দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ, খ্যাতনামা শেফস ও রন্ধনশিল্পের সঙ্গে সংশ্লিষ্টরা। আয়োজকরা আশা করছেন, আমন্ত্রিত অতিথিদের উপস্থিতি এই আয়োজনকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলবে।
শেফস ফেডারেশন অব বাংলাদেশের প্রেসিডেন্ট জহির খান সবাইকে এই মাহফিলে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন।