নজরুল ইসলাম হাবিবী
লন্ডন, যুক্তরাজ্য:
হে স্রষ্টা মহান মহিম,
কোন্ কুদরতি হাতে করলে সৃজন
গাছপালা লতাপাতা পাখি অগণন,
সাগর মহাসাগর গগন পবন।
পশু, যিশু, পোকা ফুল পাতা গুল্ম তরু,
শেষ নেই সৃজনের- নিত্য নব শুরু।
নবী কবি শশী নিশি
দিবা বিভা তারা
লুব্ধক মহাকর্ষ অভিকর্ষ কত,
যত দেখি তত শির হয়ে আসে নত!
ডার্ক এনার্জি জ্যোতিময় হবে,
সাক্ষ্য দেবে গ্লাক্সিরা আর ক’দিন পর,
বিভবশক্তি তাই পড়ে
অরবিট পাঠে, সৃষ্টি জাগবে,
দেবে ভবে স্রষ্টার নতুন খবর।
অসীম শূন্যতায় ভাসি, তোমার গুণরাশি আনে প্রতিচ্ছবি।
অনন্ত অম্বুবাহি প্রতিবিম্ব সুনসান সবিই।
নির্বাক চেতনাবোধ, কি মহাশান,
তোমার শক্তি সুযশ, একক অতৃপ্ত সুধারস আমার কলমে আনে
নবরূপ গান।
হে অরূপে স্বরূপ সখা!
তোমার দেখা পাই দূর মহাকাশে;
মহাশূন্যে ছুটে চলি অচিনে
অসীমে-বহু ঊর্ধ্বে প্রভু,
মাথা মোর নত হয় তোমার সকাশে।
তোমাকে পেয়েছি আমি,
তোমাকে ছুঁয়েছে এ মন,
তোমার সত্ত্বা বুকে জাগে অগণন।
এ আমার পরম পাওয়া
চরম পূণ্য প্রেম,
আমি তো তোমাতে ছিলাম,
বহুকোটি যুগ পর
বিরহীপ্রেমিক ফের তোমারই হলেম।