প্রবাস মেলা ডেস্ক: শাহরাস্তি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিসার উম্মে হাবিবা মীরার সাথে তার কার্যালয়ে শাহরাস্তি অপরুপা নাট্যগোষ্ঠী সংগঠনের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার ভূমি অফিসার উম্মে হাবিবা মীরার সাথে শুভেচ্ছা বিনিময় করেন শাহরাস্তি অপরুপা নাট্যগোষ্ঠীর প্রতিষ্ঠাতা সভাপতি, মোহনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার সাংবাদিক ও নাট্যকার মোঃ জাহাঙ্গীর আলম হৃদয়।
শুভেচ্ছা বিনিময়কালে জনসচেতনতা সৃষ্টির লক্ষে অপরুপা নাট্যগোষ্ঠী কার্যক্রম গ্রহণ করায় সব ধরনের সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন এবং অতীতের সকল সাংস্কৃতিক কর্মকাণ্ডের জন্য ভূয়সী প্রশংসা করেন।
তিনি বলেন, সরকারের দেয়া কাজগুলোএকা বাস্তবায়ন করা সম্ভব নয় সাংস্কৃতিক সংগঠনগুলো নাটকের মাধ্যমে খুব সহজে জনগণের সামনে তুলে ধরতে পারে যা অন্য কেউ পারেনা।

এ সময় উপস্থিত ছিলেন শাহরাস্তি অপরুপা নাট্যগোষ্ঠীর সিনিয়র সহ সভাপতি সাংবাদিক সৈয়দ আমরুজ্জামান সবুজ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ এরশাদ আলম বেপারী, সাংগঠনিক সম্পাদক মোঃ সিদ্দিকুর রহমান নয়ন, সদস্য সুমন চন্দ্র বিশ্বাস প্রমুখ।
পরে শাহরাস্তি অপরুপা নাট্যগোষ্ঠীর প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক ও নাট্যকার মোঃ জাহাঙ্গীর আলম হৃদয় এর লেখা কবিতার বই শুভেচ্ছা উপহার হিসাবে উপজেলা সহকারী কমিশনার( ভূমি) অফিসার উম্মে হাবিবা মীরার হাতে তুলে দেন।
একইভাবে শাহরাস্তি উপজেলা ল্যাবরেটরি স্কুলের প্রধান শিক্ষক মোঃ নুরুল ইসলাম প্রধানিয়ার অফিসে সাংবাদিক ও নাট্যকার মোঃ জাহাঙ্গীর আলম হৃদয় এর লেখা কবিতা গ্রন্থ শুভেচ্ছা উপহার হিসাবে তুলে দেন লেখক নিজে।
বইটি ২০১৮ সালে বাংলা একাডেমি আয়োজিত একুশে বইমেলায় প্রকাশিত হয়ে ছিল। লেখকের ২০২০ সালে নতুন ছোট গল্পের বই প্রকাশিত হবে বলে জানানো হয়।
১৯৯৬ সালে প্রতিষ্ঠিত চাঁদপুর শাহরাস্তিতে বেসরকারিভাবে একমাত্র সাংস্কৃতিক সংগঠন শাহরাস্তি অপরুপা নাট্যগোষ্ঠী সাংস্কৃতিক বিকাশের লক্ষে কাজ করে যাচ্ছে, আজব্দি ব্যাক্তি উদ্যোগে এই সাংস্কৃতিক সংগঠনটি সরকারি ও বেসরকারিভাবে জনসচেতনতা সৃষ্টির লক্ষে কাজ করে যাচ্ছে।