প্রবাস মেলা ডেস্ক: জনপ্রিয় অভিনেতা ফজলুর রহমান বাবুর গাওয়া ‘ইন্দুবালা’ গান নিয়ে নির্মিত সিনেমা মুক্তি পেয়েছে । এটি নির্মাণ করেছেন জয় সরকার। সিনেমায় ইন্দুবালার নায়ক হিসেবে আনিসুর রহমান মিলন এবং ইন্দুবালা চরিত্রে অভিনয় করেছেন নবাগত পায়েল।
সিনেমার একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন শাহনূর। এ বিষয়ে তিনি বলেন, আমার চরিত্রে আমি যথাযথভাবে অভিনয় করার চেষ্টা করেছি। সিনেমার পরিচালক জয়’র সহযোগিতা ছিল। যে কারণে চরিত্রটি আমি আমার নিজের মতো করে ফুটিয়ে তুলতে পেরেছি। আজ সিনেমাটি দেখতে হলে যাব। দর্শকের কাছে অনুরোধ রইল আপনারাও হলে গিয়ে সিনেমাটি উপভোগ করুন। কারণ, ইন্দুবালা আমাদের নিজেদের জীবনের গল্পের সিনেমা।

জানা গেছে আজ ২৯ নভেম্বর শুক্রবার সারা দেশে মুক্তি পাচ্ছে এই সিনেমাটি। এক অবহেলিত নারীর জীবন সংগ্রাম এবং সংগ্রাম শেষে তার জীবনের সাফল্যগাথা নিয়ে নির্মিত হয়েছে ‘ইন্দুবালা’। সবাইকে ছবিটি হলে এসে দেখার অনুরোধ জানিয়েছেন নির্মাতা জয় সরকার। ছবির গল্প নিয়ে জয় বলেন, ‘ইন্দুবালা গানটি অনুপ্রেরণায় সিনেমাটির গল্প তৈরি করেছি। তবে সিনেমায় থাকছে না এই গান। ইন্দুবালাকে নিয়ে নতুন গান রেখেছি এখানে।’

ইন্দুবালার গল্প লিখেছেন অভিনেতা মাসুম আজিজ। চিত্রনাট্য তৈরি করেছেন নির্মাতা নিজেই। প্রযোজনা করেছে নাজ মাল্টিমিডিয়া। ছবিটিতে আরও অভিনয় করছেন ফজলুর রহমান বাবু, লুৎফর রহমান জর্জ, শামীমা নাজনিন প্রমুখ।