সুপর্ণা বসু দে, কোলকাতা, ভারত:
একেক সময় ভাবি,
দিই পুড়িয়ে লেখাগুলো!!
কি হবে এত লিখে?
কি হবে এমন অনুভবে?
উঁকি দেয় মন।
বলে কি লাভ তাতে??
পুড়লে পরে কার্বন-ডাই-অক্সাইডে
বাতাস ভারী হবে
ফুসফুস ভরে যাবে বিষাক্ত ধোঁয়াতে।
তার চেয়ে জলে ধুলেই হয়
বলে ওঠে মন।
তখনই দু’ফোটা অশ্রু ঝরে।
যায় লেখা মুছে।
বেশ, বেশ সহজে।।
আমি কিন্তু
শব্দগুলো স্পষ্ট পাচ্ছি দেখতে
সাদা পাতাতে।
নাকি ওগুলো শব্দের শব।
সাদা চাদরে।।