প্রবাস মেলা ডেস্ক: বাংলাদেশের জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী তাসনিয়া ফারিণ। ছোট পর্দায় অভিনয়ের পাশাপাশি ওটিটি প্লাটফর্মেও অভিনয় করছেন সমান তালে। সম্প্রতি একটি শপিংমলে গুরুতর আহত হয়েছেন এই অভিনেত্রী।
২ ডিসেম্বর ২০২২, শুক্রবার রাজধানীর একটি শপিংমলে ছিলেন তাসনিয়া ফারিণ। সেখানে নিচতলা থেকে দ্বিতীয় তলায় উঠতে চলন্ত সিঁড়িতে ওঠেন তিনি।
এ সময় সিঁড়ির একটি রড বের হয়ে ফারিণের পায়ে আঘাত করে। এতে তার পরনের প্যান্ট ছিঁড়ে গিয়ে রডটি পায়ের মাংসে ঢুকে যায়। ঘটনাস্থলেই প্রচুর রক্তক্ষরণ হয়। পরে সেখান থেকে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করানো হয়। জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে।
এ দুর্ঘটনায় দুই পায়েই আঘাত পেয়েছেন অভিনেত্রী ফারিণ। ক্ষত থাকায় কিছুদিন তাকে বিশ্রামে থাকতে হতে পারে।
দুর্ঘটনার বিষয়ে ফারিণ মনে করেন, শপিংমলের কর্তৃপক্ষের চরম অব্যবস্থাপনার কারণেই এমনটা হয়েছে। এত বড় একটি শপিংমলে ক্রেতাদের জীবনের নিরাপত্তা না থাকায় এর বিচার হওয়া দরকার বলেও মনে করেন এই জনপ্রিয় অভিনেত্রী।