ওয়াসীম আকরাম, বৈরুত, লেবানন প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি লেবানন কেন্দ্রীয় কমিটির উদ্যোগে অমর একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৈরুতের আলকোলার একটি রেস্টুরেন্টে এই সভা অনুষ্ঠিত হয়।
লেবানন বিএনপির সভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম মজুমদারের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক আব্দুর রহিমের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপদেষ্টা মন্ডলীর সদস্য রুহুল আমীন। বিশেষ অতিথি ছিলেন, সাধারণ সম্পাদক মজিবুল হক, প্রধান উপদেষ্টা আব্দুল হালিম, উপদেষ্টা আমির হোসেন কলিম, আব্দুল খালেক তাহের, সিনিয়র সহ সভাপতি জাকির হোসেন জাকির, সহ সভাপতি আবু বক্কর ছিদ্দিক, আমিনুল ইসলাম আইমান, যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান হাবিবসহ প্রমূখ।
পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয়ে এরপর জাতীয় সংগীত ও দলীয় সংগীত পরিবেশন করা হয়।
এতে বক্তব্য রাখেন, লেবানন কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক আব্দুল মোতালেব, সহ-প্রচার সম্পাদক রাব্বুল শেখ, সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম, সম্মানিত সদস্য জি এম সুমন, মোহাম্মদ শাহজাহান, সাইদা শাখার সভাপতি বেলাল হোসেন তুষার, সাংগঠনিক সম্পাদক বিল্লাল বেপারী, আলবস্তা শাখা সাংগঠনিক সম্পাদক আলমঙ্গীর হোসেন, বুরুজ শাখা সভাপতি আলী আকবর, সাধারণ সম্পাদক কুরবান আলী, সিনিয়র সহ-সভাপতি সহিদ মিয়া, যুবদলের সিনিয়র সহ-সভাপতি মফিজ ইসলাম, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক মোল্লা, দপ্তর সম্পাদক মিঠু মিয়া সহ অনেকে।

এসময় নেতৃবৃন্দ ৫২ এর ভাষা আন্দোলনে যারা মাতৃভাষার জন্য জীবন দিয়েছেন, তাদের শ্রদ্ধাভরে স্বরণ করে বলেন, ৫২ অনুপ্রেরণাকে সামনে নিয়েই ৭১ সালে মুক্তিযোদ্ধে বীর বাঙালীরা সাহসী ভূমিকা রাখতে সক্ষম হয়েছিল। ৫২’র ভাষা আন্দোলন ও ৭১ এর মুক্তিযোদ্ধের সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেন।
এছাড়া নেতৃবৃন্দ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তিও দাবি করেন।