ওয়াসীম আকরাম, বৈরুত, লেবানন প্রতিনিধি: শুধুমাত্র এক বছরের জরিমানা ও বিমান টিকেট এর টাকা জমা দিয়ে দ্বিতীয় বারের মত দেশে ফেরার সুযোগ পাচ্ছেন লেবাননে বসবাসরত আকামা বা বৈধ কাগজপত্রবিহীন প্রবাসী বাংলাদেশিরা। ২ ফেব্রুয়ারি ২০২০, রবিবার থেকে ৭ ফেব্রুয়ারি ২০২০, শুক্রবার পর্যন্ত চলবে নাম নিবন্ধনের এ কার্যক্রম।

গত বছরে ১৫ সেপ্টেম্বরে প্রথম ধাপে এমন নিবন্ধন কর্মসূচী চালু হয়েছি। এতে প্রায় আড়াই হাজার এর অধিক প্রবাসী নাম নিবন্ধন করেছিল। নভেম্বর ও ডিসেম্বর দ্বিতীয় ও তৃতীয় ধাপে নাম নিবন্ধন করার কথা থাকলেও লেবাননের রাজনৈতিক অস্থিরতা ও আভ্যন্তরীণ বিভিন্ন সমস্যার কারণে সম্ভব হয়নি।
দূতাবাসের এ সুযোগ পুরুষদের জন্য ২৬৭ মার্কিন ডলার ও মহিলাদের জন্য ২০০ মার্কিন ডলার জরিমানা ও বিমান টিকেটের টাকা সহ আবেদন ফরম জমা দিতে হবে। শুধুমাত্র এক বছরের জরিমানা ও বিমান টিকেট দিয়ে ফের দেশে ফেরার সুযোগ পাচ্ছেন বৈধ কাগজপত্রবিহীন লেবানন প্রবাসী বাংলাদেশিরা।
দূতাবাসের প্রবাসীদের উপচেপড়া ভীড় ঠেকাতেই ডিজিটাল এপার্টমেন্ট ব্যবস্থা করেছে বাংলাদেশ দূতাবাস।
দেশে ফেরত যেতে ইচ্ছুক প্রবাসীরা http://beirutmission.org/appointment/form
এই লিংকে গিয়ে সিরিয়াল নাম্বারের জন্য আবেদন করতে হবে। এরপর সেই সিরিয়াল অনুযায়ী দূতাবাসে হাজির হয়ে নাম নিবন্ধন করতে হয়ে।

সিরিয়াল পেতে আপনাকে যা করতে হবে: প্রথমে লিংকটিতে ক্লিক করতে হয়ে। এরপর নামের জায়গায় পাসপোর্টে যেভাবে নাম রয়েছে ঠিক সেভাবে ইংরেজিতে নাম লিখতে হবে। এরপর দ্বিতীয় ঘরে আপনার পাসপোর্টের নাম্বার ইংরেজিতে লিখতে হবে। এরপর আপনার লেবাননের মোবাইল নাম্বার দিতে হবে। বাংলাদেশের মোবাইল নাম্বার গ্রহণযোগ্য নয় বলে এর আগে জানিয়েছে দূতাবাস।
সর্বশেষে আপনার ই-মেইল দিয়ে সাবমিট করলেই হয়ে গেল। তবে ই-মেইল না দিলেও সমস্যা হবে না।