প্রেস বিজ্ঞপ্তি: লায়ন্স ক্লাব অফ ঢাকা সেন্ট্রাল পাইওনিয়ার এর উদ্যোগে ২৬ নভেম্বর ২০২১, শুক্রবার ঢাকাস্থ ১৭৪ সাঁতারকুল রোড, উত্তর বাড্ডায় ফোর সিজন ইন্টারন্যাশনাল স্কুলে সকাল ৯টা হতে বিকাল ৪টা পর্যন্ত গরিব ও অসহায় মানুষের বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও ঔষধ বিতরণ করা হবে।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত থাকবেন লায়ন্স ক্লাব অফ ঢাকা সেন্ট্রাল পাইওনিয়ার এর প্রেসিডেন্ট ড. দেলোয়ার হোসেন রাজা।
ক্লাবের পক্ষ থেকে সবাইকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।