সৈয়দ এম হোসেন বাবু, লস এঞ্জলেস, যুক্তরাষ্ট্র প্রতিনিধি : বাংলাদেশ কন্স্যুলেট জেনারেল লস এঞ্জেলেসের উদ্যোগে ৪র্থ জাতীয় উন্নয়ন মেলা ২০১৮ অনুষ্ঠিত হয়েছে।৬ অক্টোবর বিকালে কন্স্যুলেট মিলনায়তনে এই মেলা অনুষ্ঠিত হয়। কন্সাল জেনারেল প্রিয়তোষ সাহা ফিতা কেটে মেলার উদ্বোধন করেন। এই সময় ক্যালিফোর্নিয়া স্টেট আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান ও কমিউনিটির অনেক গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলওয়াত করেন আনোয়ার হোসেন রানা। পবিত্র গীতা পাঠ করেন শীব নারায়ণ দাস। প্রজেক্টারে ব্যািন্ডং সঙ দেখানো হয়। বর্তমান সরকারের বিগত কয়েক বছরের অভূতপূর্ব উন্নয়নের চিত্র নিয়ে আলোচনা করেন ভাইস কন্সাল আল মামুন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ-যাবৎ প্রাপ্ত দেশিয় ও আন্তর্জাতিক বিভিন্ন পদকের মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি নিয়ে আলোচনা করেন কন্সাল জেনারল প্রিয়তোষ সাহা। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ক্যালিফোর্নিয়া স্টেট আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা মোস্তাইন দারা বিল্লাহ।
অনুষ্ঠানে শিশু কিশোররা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। নৃত্য, কবিতা আবৃত্তি ও গান পরিবেশন করে শিশুরা সকলের মন জয় করে। এরা হলো তানিশা আলী, ট্রিটিনা সাহা সিঁথি, সুদেব দাস, প্রভাতী দেবী, ঋদিতা মজুমদার, আলীশা কাইয়ানী, অর্নি প্রমুখ।
শিশু কিশোরদের অনুষ্ঠানটি পরিচালনা করেন কাজী মনোয়ার হোসেন। অনুষ্ঠানে গান পরিবেশন করেন উপমা সাহা মজুমদার, কাজী হাসিব ও মিতালী কাজল। গুনি তিন শিল্পীই চমৎকার গান পরিবেশন করে দর্শকদের মাতিয়ে রাখেন। তবলায় সংগত করেন ড. সুকৃত মুখার্জি। উন্নয়ন মেলায় প্রচুর লোক সমাগম হয়। অনুষ্ঠান পরিচালনা করেন ভাইস কন্সাল (কমার্শিয়াল) আল মামুন। আগত সবাইকে ধন্যবাদ জানিয়ে সমাপনী বক্তব্য রাখেন কন্সাল জেনারেল পিয়তোষ সাহা। অতিথিদের নৈশভোজে আপ্যায়ন করা হয়।