তপন দেবনাথ, লস অ্যাঞ্জেলেস, যুক্তরাষ্ট্র থেকে: আগামী ১৭ ও ১৮ জুন দু-দিনব্যাপি লস অ্যাঞ্জেলেসে বসছে তারার মেলা। আয়োজক মোহাম্মদ আলীর উদ্যোগে এ অনুষ্ঠানে গত কয়েক বছর ধরে অনুষ্ঠিত হচ্ছে। লস অ্যাঞ্জেলেসের বাংলাদেশি অধ্যুষিত এলাকা ভার্জিল মিডল স্কুল প্রাঙ্গণে ২ দিনের এই মেলা অনুষ্ঠিত হবে। মাঝে করোনার জন্য ২ বছর বন্ধ ছিল। এবার বসছে এর চতুর্থ আসর। প্রথম আসরটি বসেছিল ২০১৭ সালে। এবারের আমন্ত্রিত শিল্পীরা হলেন, মোশাররফ করিম, সাজু খাদেম, প্রতীক হাসান, জিয়াউল হক পলাশ, কেয়া পায়েল, রোবেনা রেজা জুঁই, ফারিয়া শাহরীন, মন্দিরা, গায়ক স্বপ্নীল, সজিবসহ একজাঁক তারকা অংশ নেবেন এই আনন্দ মেলা অনুষ্ঠানে। এ আয়োজন প্রসঙ্গে মোহাম্মদ আলী খান বলেন, ‘আনন্দ মেলা মূলত প্রবাসে এক টুকরো বাংলাদেশ। ক্যালিফোর্নিয়ার বাঙালিদের সবচেয়ে বড় উৎসব এটি। সারাবছর ধরে দর্শকরা এ অনুষ্ঠানের জন্য অপেক্ষা করে। এবার প্রথম বারের মতো মোশাররফ করিম ও সাজু খাদেম অংশ নিতে যাচ্ছেন এই অনুষ্ঠানে। তাদের সম্পর্কে নতুন করে বলার কিছু নেই। তাই বহুল কাঙ্খিত এ আয়োজন এবারও দারুণ জমকালো আসর হবে এতে কোনো সন্দেহ নেই।’
এবারের মেলার চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন চৌধুরী। মেলা উপলক্ষে প্রতিবারের মতো এবরাও খাবার স্টল, রকমারি গহনা, কাপড়, বই এর স্টলসহ বিভিন্ন পণ্যের স্টল থাকবে। অনুষ্ঠানে প্রবেশাধিকার সম্পর্ণূ ফ্রি। পর্যাপ্ত পার্কিং এর ব্যবস্থা থাকবে। অনুষ্ঠান উপস্থাপনা করবেন নীল হুরে জাহান। ইতোমধ্যে শিল্পীরা লস অ্যাঞ্জেলেসে এসে পৌঁছতে শুরু করেছেন। মেলার সকল আয়োজন এখন সম্পন্ন হয়েছে বলে আয়োজকরা জানিয়েছেন।
আনন্দ মেলার কমিটির পক্ষে প্রেসিডেন্ট খান মোহাম্মদ আলী ও জেনারেল সেক্রেটারি মোহাম্মদ আমীর হোসেন আনন্দ মেলায় সপরিবারে যোগদান করে আনন্দ উপভোগ করার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন। আয়োজকদের মধ্যে আরও যারা আছেন তাদের কয়েকজন হলেন মারাভিন অধিকারী রূপম, আলমগীর হোসেন, হাবিবুর রহমান এমরান, রাজীব কুণ্ডু সহ অনেকে।