প্রবাস মেলা ডেস্ক: ২৫ ফেব্রুয়ারি ২০২০, মঙ্গলবার প্রবাস মেলা অফিসে অতিথি ছিলেন লন্ডন প্রবাসী আবু তাহের গিয়াস উদ্দিন খিজির। এসময় তিনি প্রবাস মেলা’র কলা-কুশীলবদের সাথে তার দীর্ঘ প্রবাস জীবনের অভিজ্ঞতা নিয়ে আলোচনা করেন। আলোচনার শেষে তার হাতে পত্রিকার সৌজন্য কপি তুলে দেন প্রবাস মেলা’র নির্বাহী সম্পাদক শহীদ রাজু। এসময় উপস্থিত ছিলেন কানেক্ট বাংলাদেশের সমন্বয়ক নুরুল আমীন, সলিউশন্স ১ অটোমেশন লিমিটেড এর সিনিয়র মার্কেটিং এন্ড সেলস এক্সিকিউটিভ গোলাম মোসাব্বির ও নুরুদ্দীন শ্যামল।
উল্লেখ্য, আবু তাহের গিয়াস উদ্দিন খিজির প্রায় ৪৫ বছর ধরে যুক্তরাজ্যের লন্ডনে বসবাস করছেন। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ১ম ব্যাচের ছাত্র ছিলেন। সেখান থেকে তিনি পরিসংখ্যান বিষয়ে ডিগ্রি নেয়ার পর ১৯৭৬ সালে উচ্চশিক্ষার জন্য লন্ডন যান। সেখানকার নর্থ লন্ডন ইউনিভার্সিটি থেকে ১৯৭৯ সালে প্রথম বাংলাদেশি হিসেবে কম্পিউটার সায়েন্স এ ডিগ্রি অর্জন করেন। সেই থেকে তিনি লন্ডনে বসবাস করছেন। তিনি ভারতের দেরাদুনে ট্রেনিংপ্রাপ্ত একজন বীর মুক্তিযোদ্ধা। স্বাধীনতা যুদ্ধে তিনি ঢাকার কেরানীগঞ্জে বিএলএফ এর ডেপুটি কমান্ডার হিসেবে সরাসরি সম্মুখযুদ্ধে অংশ নেন। তিনি বাংলাদেশ ছাত্রলীগের ঢাকা জেলার সভাপতি এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ছিলেন। বর্তমানে তিনি কানেক্ট বাংলাদেশের যুক্তরাজ্য শাখার আহবায়ক হিসেবে নিযুক্ত আছেন।