প্রবাস মেলা ডেস্ক: ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে ‘সর্ব ইউরোপিয়ান আওয়ামী সোসাইটি’র পক্ষ থেকে লন্ডনে বঙ্গবন্ধু’র ভাস্কর্যে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদনের মধ্যে দিয়ে জাতীয় শোক দিবসের কর্মসূচির সূচনা করা হয়।

পূর্ব লন্ডনের ‘‘হোয়াইটচেপেল মাইক্রো বিসনেস সেন্টারে’ আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সংগঠনে সভাপতি এডভোকেট টি.এম. জানে আলম (বুলবুল) সভাপতিত্ব করেন এবং সাধারণ সম্পাদক হাসিব আহমেদ চৌধুরীর সার্বিক তত্তাবধানে অনুষ্ঠান পরিচালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক ইমাম হোসেন ও সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান দুলাল।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ও সকল শহীদের সম্মানে দাড়িয়ে ১ মিনিট নীরবতা পালন এবং কোরআন তেলোয়াত ও গীতা পাঠের মধ্যদিয়ে সভা শুরু হয়।

সভায় বক্তব্য রাখেন, সংগঠনের সভাপতি এ্যাড. জানে আলম, সাধারণ সম্পাদক হাসিব আহমেদ চৌধুরী, উপদেষ্টা আতিয়ার রসুল কিটন, সাইফ রহমান, কামাল উদ্দিন চৌধুরী, আফসার খান সাদেক যুক্তরাজ্য আওয়মীলীগ নেতা, মুজিবর রহমান, সৈয়দ নাসির জামান, সংগঠনের সহ সভাপতি জহিরুল ইসলাম, আসমা আলম, মো: আফরোজ মিয়া শাহীন, হাসান ইমাম, সিরাজুল ইসলাম ফারুক হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল খান, যুগ্ম সাধারণ সম্পাদক, ডা: মাসুম বিল্লা, যুগ্ম সাধারণ সম্পাদিকা সেলিনা জোসনা, সাংস্কৃতিক সম্পাদক হীরা কাঞ্চন হিরক, ধর্ম বিষয়ক সম্মাদক গোলজা হোসেন, সুশান্ত ঘোষ, আরিফ হোসেন, মুরশিদ আহমেদ, মাসুম আহমেদ প্রমূখ।

সকল বক্তাগণ বলেন, বঙ্গবন্ধু’র স্বপ্নের দুর্নীতিমুক্ত উন্নত সোনার বাংলা বিনির্মাণে বঙ্গকন্যা মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার লক্ষ্যে সর্ব ইউরোপিয়ান আওয়ামী সোসাইটি সর্বদা পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। পরে দোয়া মাহফিল ও নৈশ ভোজের মধ্যদিয়ে অনুষ্ঠান সমাপ্তি হয়।