জাহাঙ্গীর আলম শিকদার, লন্ডন, যুক্তরাজ্য প্রতিনিধি: ২৪টি পরিবারের সমন্বয়ের গড়ে উঠা শরীয়তপুর প্রবাসী কল্যাণ সমিতির উদ্যোগে ৭ মে ২০২৩ পূর্ব লন্ডন হোয়াইট চ্যাপেলের স্থানীয় একটি কমিউনিটি হলে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। সমিতির সভাপতি ইকবাল আহমেদের সভাপতিত্বে এবং হাসান ইমামের সঞ্চালনায় কোরআন থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। প্রধান অতিথি টাওয়ার হেম্লেটের নির্বাহী মেয়র জনাব লুৎফর রহমানের উপস্থিতিতে বিশেষ অতিথি ছিলেন সর্ব ইউরোপীয়ান আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি কে এম লোকমান হোসেন, ইতালি আওয়ামী লীগের সন্মানিত সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মাহতাব হোসেন মৃধা। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, লন্ডন মেট্রো সিটি কলেজ ইউকে’র ফাউন্ডার এন্ড ডিরেক্টর এম মহসিন উদ্দিন, ইতালির বাংলাদেশ সমিতির সভাপতি মাহতাব বেপারি, ডেনমার্ক আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ লিঙ্কন, প্রধান উপদেষ্টা মাসুদ সরদার ও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃ বৃন্দ।

এছাড়া বক্তব্য রাখেন, খোকন ফকির, জসীম উদ্দিন পেদা, পল্টন সেখ, নওশিন, শফিকুল ইসলাম তুহিন। মোহাম্মদ চুননু ও জসীম পেদার সার্বিক তত্ত্বাবধানে ও সমিতির সকল সদস্যদের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে উঠে যেন ছোট এক টুকরো শরিয়তপুর।