জাহাঙ্গীর আলম শিকদার, লন্ডন, যুক্তরাজ্য প্রতিনিধি: বিজয়ের এ মাসে জমকালো উৎসবের মধ্য দিয়ে মেনরপার্ক ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে আন্তর্জাতিক ব্রিজ খেলা সমাপ্তি হয়েছে। টানা প্রায় ২ মাস চলমান চক্রাকারের ১২ টি গ্রুপের এ খেলাপূর্ব লন্ডনের মেনর পার্কের প্রিন্স কফি সপে শেষ হয়। উক্ত খেলায় চ্যাম্পিয়ন শফি এবং নজরুল আর রানার্স আপ রফিক এবং অপু গ্রুপ নির্বাচিত হয় । ২৫ ডিসেম্বর ২০২২, রবিবার সারাদিনব্যাপী এ উৎসব ছিল চোখে পরার মত। কাজী নুরুল আমিনের উপস্থাপনায় এবং মেনর পার্ক ক্লাবের সকল সদস্য ও উৎসুক জনতার সার্বিক তত্ত্বাবধানে গড়ে উঠে ছোট এক টুকরো বাংলাদেশ।

আন্তর্জাতিক এ খেলা বাংলদেশ থেকে বিভিন্ন দেশে অংশগ্রহণ করার মত সৌভাগ্য না হলেও ক্লাবের মনোযোগী ও প্রতিযোগীতায় ভবিষ্যতে প্রত্যেক অংশ গ্রহণকারীদের প্রবাসের লন্ডন থেকেও আন্তর্জাতিক মানের গড়ে উঠার এবং অংশগ্রহণ করার প্রত্যয় ব্যক্ত করেন ক্লাবের সকল সদস্য এবং উপস্থিত বিভিন্ন সামাজিক সংগঠনের বক্তারা। বিজয়ীদের ট্রফি এবং মোবাইল ছাড়াও ছিল অনেক সান্ত্বনা পুরস্কার এনং নৈশভোজনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।