জাহাঙ্গীর আলম সিকদার, লন্ডন, যুক্তরাজ্য প্রতিনিধি: ১৭ মার্চ ২০২০, মঙ্গলবার পূর্ব লন্ডনের একটি হলে সর্ব ইউরোপিয়ান আওয়ামী সোসাইটি যুক্তরাজ্য কর্তৃক ‘মুজিব জন্ম শতবার্ষিকী’ পালন করা হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জনাব এডভোকেট টি.এম. জানে আলম (বুলবুল), সংগঠনের সাধারণ সম্পাদক জনাব হাসিব আহমেদ চৌধুরীর সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠান পরিচালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক ইমাম হোসেন।
অনুষ্ঠান শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার পরিবারবর্গ, শহীদ মুক্তিযোদ্ধা ও বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনে নিহত মানুষদের স্মরণে দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয় এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তাবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সভাপতি এডভোকেট টি.এম.জানে আলম এবং সাধারণ সম্পাদক হাসিব আহমেদ চৌধুরীর নেতৃত্বে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীকে স্মরণীয় করে রাখার জন্য, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো: নুরুননবী, যুগ্ম সাধারণ সম্পাদক ইমাম হাসান এর সার্বিক সহযোগিতায় বঙ্গবন্ধুর আদর্শ, বাংলাদেশের ইতিহাস বাঙালী জাতি ও বিশ্বের নতুন প্রজন্মের নিকট ছড়িয়ে দেয়ার প্রত্যয়ে সংগঠনের সকল নেতৃবৃন্দকে সাথে নিয়ে ‘বঙ্গবন্ধু ইন্টারন্যাশনাল অনলাইন লাইব্রেরীর’র শুভ উদ্বোধন করেন।

অনুষ্ঠানের তৃতীয় পর্বে ‘মুজিব জন্ম শতবার্ষিকী শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন সভাপতি জনাব এডভোকেট টি.এম.জানে আলম (বুলবুল), সাধারণ সম্পাদক জনাব হাসিব আহমেদ চৌধুরী, উপদেষ্টা আতিয়ার রসুল কিটন, সহ সভাপতি সৈয়দ জামান নাসের, জহিরুল ইসলাম, গোলাম ফারুক, যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল খান, ইমাম হাসান, সাংগঠনিক সম্পাদক সবিতা বিশ্বাস বেবি, কোষাদক্ষ মো: শাহজাহান, সাংস্কৃতিক সম্পাদক হীরা কাঞ্চন হিরক, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নুরুন নবী, সম্মানিত সদস্য আহমেদ ইসাহাক আল আরিফ হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক গোলজার হোসেন প্রমুখ।
বক্তাগণ বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম হয়েছিল বলেই বাংলাদেশের জন্ম হয়েছে এবং আমরা স্বাধীন দেশে বসবাস করতে পারছি। বঙ্গবন্ধুর মৃত্যু নেই, তিনি অমর। বিশ্বের বুকে যত দিন বাংলাদেশ ও লাল-সবুজের পতাকা থাকবে, বঙ্গবন্ধু ততদিন বাঙালিদের অন্তরে চির অম্লান হয়ে থাকবেন।
অনুষ্ঠানের শেষ পর্বে বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মর মাগফেরাত কামনা করে, বিশ্ব মানবজাতির জন্য করোনা ভাইরাস থেকে মুক্তি ও বিশ্বের সব দেশকে করোনা ভাইরাসের সংক্রমণ থেকে সুরক্ষিত রাখতে এবং এ ভাইরাসে আক্রান্ত রোগীদের আরোগ্য কামনা করে মহান আল্লাহর কাছে প্রার্থনা করা হয়। সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে সভা সমাপ্ত হয়।