জাহাঙ্গীর আলম শিকদার, লন্ডন, যুক্তরাজ্য প্রতিনিধি: পবিত্র মাহে রমজান মাস, অনেক বরকত ও ফজিলতের মাস। রোজা আমাদেরকে শিক্ষা দেয় ধর্মীয় অনুভুতি ত্যাগ তিতিক্ষা আর সংযমে। তাই পবিত্র এ মাসে ধর্মীয় অনুভুতি নিয়ে ৪ এপ্রিল ২০২৩ ফেনী কমিটি ইউকের ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে পূর্ব লন্ডনের মেনর পার্ক কফি কর্নার সপে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা তামিরুল মিল্লাত মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি ড. আবু ইউসুফ এবং বিশেষ অতিথি জনপ্রিয় টেলিভিশনের সিইও আতাউল্লাহ ফারুকের উপস্থিতিতে কোরআন থেকে তেলওয়াতের মধ্য দিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠান শুরু হয়। ফেনী কমিউনিটি ইউকের লিডার আবু নাসের মুহাম্মদ মুজাহিদ মাইন উদ্দিনের উপস্থাপনায় অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে উঠে। এতে সার্বিক সহযোগিতায় ছিলেন মোহাম্মদ মাসউদ, গিয়াস উদ্দিন, জাহাঙ্গীর আলম, কাজি বাহার, ব্যরিস্টার সরফুদ্দিন তামজিদ, বৃহত্তর নোয়াখালী সমিতির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আলি আশরাফ সহ অনেকে। ইফতার ও দোয়া মাহফিলে অসংখ্য ধর্মপ্রাণ মুসলমানদের উপস্থিতিতে দোয়া ও মোনাজাত এবং ইফতারের সমাপ্তি হয়।