জাহাঙ্গীর আলম শিকদার, লন্ডন, যুক্তরাজ্য প্রতিনিধি: সোমবার পূর্ব লন্ডনের স্থানীয় একটি রেষ্টুরেন্টে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম যুক্তরাজ্য শাখার উদ্যোগে এক জরুরী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ব্যরিস্টার হামিদুল হক আফিন্দী লিটনের পরিচালনায় সভাপতিত্ব করেন ব্যরিস্টার আবুল মনসুর শাহাজান।
প্রথমে কোরআন থেকে তেলাওয়াত করেন এডভোকেট সৈয়দ আব্দুল মতিন। আইনজীবী ফোরাম যুক্তরাজ্য শাখার একটি নতুন কমিটি কিভাবে গঠন করা যায় সেই লক্ষ্যে, সেন্ট্রাল নেতৃবৃন্দের পরামর্শ ও দিক নির্দেশনার বিষয়টি সবাইকে জানানো হয়। সেই প্রেক্ষিতে সবার মতামত নেয়া হয় এবং একটি শক্তিশালী নতুন কমিটি গঠন করার বিষয়ে সবাই ঐক্যমত পোষণ করেন।
সবার মতামতের ভিত্তিতে আগামী নতুন কমিটি সম্মেলনের মাধ্যমে, গণতান্ত্রিক প্রক্রিয়ায় অনুষ্ঠিত হওয়ার জন্য সবাই অভিমত ব্যক্ত করেন। ফোরামের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে সবার সিদ্ধান্তের কথা জানানোর জন্য এবং সেই আলোকে পরবর্তী কমিটি গঠনের জন্য জন্য অনুরোধ করা হবে বলে মতামত গ্রহণ করা হয়।
এতে উপস্থিত ছিলেন এডভোকেট নাসরিন আক্তার, ব্যরিস্টার সোহরাব হোসেন, ব্যরিস্টার জাহাঙ্গীর আলম, ব্যরিস্টার নাসির খান আপু, এডভোকেট আবুল হাসনাত, ব্যরিস্টার লিয়াকত আলী ব্যরিস্টার সুবেহ সাদেক, এডভোকেট মোয়াজ্জেম হোসেন রেকল, ব্যরিস্টার গোলাম জাকারিয়া, এডভোকেট মাহবুব আলম তোহা, ব্যরিস্টার সেলিম খান, ব্যরিস্টার সাজ্জাত হোসেন, ব্যরিস্টার জালাল উদ্দিন, সলিসিটর ইমতিয়াজ হোসাইন, এডভোকেট এনাম আজগর, এডভোকেট সৈয়দ আব্দুল মতিন, এডভোকেট রোকসানা আক্তার, এডভোকেট হারুনুর রশিদ, ব্যরিস্টার ফয়সাল জামিন, ব্যরিস্টার জাকির হোসেন, এডভোকেট আলি আকবর কাদের, সলিসিটর জালাল, এডভোকেট ফখরুল ইসলাম, এডভোকেট শহীদ উদ্দিন জিসান, ব্যরিস্টার জয়নাল আবেদীন, এডভোকেট সাইফুদ্দিন খালেদ, এডভোকেট নাহিদ সহ আরো অনেকে।