জাহাঙ্গীর আলম সিকদার, লন্ডন, যুক্তরাজ্য প্রতিনিধিঃ ৯ অক্টোবর, ২০২১ শনিবার পূর্ব লন্ডনের হোয়াইট চ্যাপেল (whitechapel) এর স্থানীয় একটি অভিজাত রেস্তোরায় গ্রেটার খুলনা এসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত হয়। লিয়াজো কমিটির প্রধান আইনজীবী এমদাদুল হক চঞ্চলের সভাপতিত্বে এবং সাংবাদিক শেখ মহিতুর রহমান বাবলু ও মাকসুদ আহমেদ সুমন এর সঞ্চালনায় কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানটি হয়ে উঠে বেশ প্রাণবন্ত ।

সভা থেকে লিয়াজো কমিটির উপর অর্পিত দায়িত্ব শেষ এমন ঘোষণা করে আগামী ৯০ দিনের মধ্যে সাধারণ সভা ও পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে বিশিষ্ট ব্যবসায়ী এস এম সিপার কে প্রধান করে ১৭ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটিতে খুলনা বিভাগের সকল জেলার প্রতিনিধিদের উপস্থিতি নিশ্চিত করা হয়েছে। গ্রেটার খুলনার বিপুল সংখ্যক সদস্যের উপস্থিতিতে সভায় দিক নির্দেশনামূলক বক্তৃতা করেন আবু সুফিয়ান ঝিলাম, ড. মিহির দাস, সুলতানা শেখ, নাহিদ নেওয়াজ রানা, তোবারক হোসেন, তুহিন মোল্লা, মোস্তাক মোহাম্মদ শাওন, মিনা জাহিদ হাসান, মিথুন শাহ, সঞ্জিত ঘোষ, ওয়াহিদুজ্জামান রুমু, রানা শামীম, রাসেল আহমেদ প্রমুখ।

অনুষ্ঠানে বক্তার বলেন, গ্রেটার খুলনা এসোসিয়েশন বিলেতের প্রাচীন সংগঠনের একটি। দীর্ঘ এক যুগেরও আগে গঠিত সংগঠনটি বিশ্ব মহামারির জন্য থমকে গেলেও সম্প্রতি নতুন উদ্যমে তাদের সাংগঠনিক কর্মসূচি শুরু করেছে এবং যেকোনো ধরনের বাঁধা বিভেদ ভুলে ইউকেতে বসবাসকারী খুলনা বিভাগের সকল সম্মানিত সদস্য সম্মিলিতভাবে কাঁধে কাঁধ মিলিয়ে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে গ্রেটার খুলনা এসোসিয়েশনের ছায়াতলে কাজ করার উপর গুরুত্ব আরোপ করেন অনুষ্ঠানে আগত অতিথিরা । খুলনা বিভাগের সকল জেলার প্রতিনিধিদের নিয়ে ১৭ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির সদস্যরা হলেন : আহ্বায়ক- এস এম সিপার, যুগ্ম আহ্বায়ক- নাসরিন মার্সি তুহিন, মোল্লা তোবারক হোসে্ মোস্তাক মোহাম্মদ শাওন, সদস্য সচিব- নাহিদ নেওয়াজ রানা, সদস্য- আবু সুফিয়ান ঝিলাম, এমদাদুল হক চঞ্চল, শেখ মহিতুর রহমান বাবলু, মাকসুদ আহমেদ সুমন, আল আমিন রিজভি, এম ডি এনামুল হক, সুলতানা আহমেদ, শেখ সিফাত সিমি, এম এ সাঈদ খান, মিথুন শাহ ও রাসেল আহমেদ।