জাহাঙ্গীর আলম শিকদার, লন্ডন, যুক্তরাজ্য প্রতিনিধি: ২৭ অক্টোবর ২০১৯ রবিবার সাউদেন- অন-সিতে ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটি ফেস্টিভ্যাল ইউকে অনুষ্ঠিত হয়েছে।স্থানীয় একটি হোটেলে অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কমিউনিটির ব্যক্তিত্ব সিকান্দার, কাজী লতিফুর রহমান, জাহিদ, জুলফিকার, হাসান, খালেক, আরিফ, পিকু, মইনদ্দিন, সুরুজ, জসিমুদ্দিন, সারোয়ার, লিটন।
অনুষ্ঠানটির উপস্থাপনায় ছিলেন সুরুজ ও মিসেস নিলা। কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। ১ম পর্বের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন জাহান বিথী ও কাজী লতিফুর রহমান।

এরপর ছিল বালিশ বদল প্রতিযোগিতা, আবৃত্তি, গান ও যন্ত্র সঙ্গীত। এতে অংশগ্রহণ করেন জেইন, পুস্পি, জিনিয়া, প্রণয়, আরিফ, সাফা, জাহিন, কিরতি, ক্রিস, আরন সহ আরও অনেকে।

দ্বিতীয় পর্বে সংগীত পরিবেশনা করেন মইনদ্দিন চৌধুরী, জয়া, পারভিন, জুলফিকার, তাহমিনা, রুদ্র, তুরজু, সিমন, মাক্স, রায়হান, রামিম। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল লন্ডন ও ইউরোপের জনপ্রিয় কণ্ঠ শিল্পী কাজী কল্পনার মিষ্টি মধুর সুরেলা কণ্ঠে বাংলা, হিন্দি ও উর্দু গান।

এ ছাড়া কাজী লতিফুর রহমানের স্ক্রিপ্ট এবং জুলফিকারের পরিচালনায় হাসি উল্লাসে ভরপুর এবং ফ্যামিলি ফান কুইজ। পরিশেষে হাসানের সমাপনী বক্তৃতার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।