জাহাঙ্গীর আলম শিকদার, লন্ডন, যুক্তরাজ্য প্রতিনিধি: ফেনী ডেভেলপমেন্ট কমিউনিটি (এফডিসি) লন্ডন শাখার উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৫ এপ্রিল বুধবার বার্কিং রোডস্থ এরোমা এসপ্রেসোতে আয়োজিত এ অনুষ্ঠানে লন্ডনে বসবাসরত ফেনী জেলার শতাধিক প্রবাসী অংশ নেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাজী গোলাম সরওয়ার বাহার এবং সঞ্চালনায় ছিলেন দিদারুল আলম। কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়, পাঠ করেন আবু বকর। এরপর পরিবেশিত হয় বাংলাদেশের জাতীয় সংগীত।
সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন জিয়াউল হায়দার সেলিম, বাংলাদেশ থেকে আগত স্টার লাইন গ্রুপের চেয়ারম্যান নিজাম উদ্দিন, কাজী সিরাজ, নিউহ্যাম বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও ফেনীর কৃতিসন্তান জাহাঙ্গীর আলম মাসুদ, জাহাঙ্গীর আলম, ফেনী সমিতি লন্ডনের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর ফিরোজ, ফয়েজ আহমদ, আহ্বায়ক বিপ্লব হোসেন (মাহি), যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম (বিপ্লব), আলমগীর চৌধুরী, গ্লোবাল প্রেস বাজারের ডিরেক্টর মোজাম্মেল হক, শিবলু মজুমদার, সালাউদ্দিন ও আব্দুল হাই (দুলাল)।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বার্কিং ও ড্যাগেনহ্যামের মাননীয় মেয়র মঈন কাদরী, নিউহ্যাম বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সভাপতি মাহবুবুল হক (রিসকো), সাবেক সভাপতি রাব্বি হোসাইন, সাবেক সাধারণ সম্পাদক নুরুল আবছার হিরন, ইতালিয়ান ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি জাকির হোসেন বাবুল মোল্লা, মিল্লাত কাজী, মুস্তাফিজুর রহমান, সৈয়দ কামাল উদ্দিন ও কবির কাজল।
সভাপতির সমাপনী বক্তব্যে ফেনী ডেভেলপমেন্ট কমিউনিটি (এফডিসি) কী, কেন এবং এর ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় ভিডিও কলে যুক্ত হয়ে শুভেচ্ছা জানান এফডিসির প্রতিষ্ঠাতা গোলাম মাওলা চৌধুরী।
অনুষ্ঠান শেষে অতিথিদের সম্মানে নৈশভোজের আয়োজন করা হয়। প্রাণবন্ত এই আয়োজনে প্রবাসী ফেনীবাসীদের মধ্যে সৃষ্টি হয় এক মিলনমেলা যা প্রমাণ করে প্রবাসে থেকেও নিজেদের শিকড় ও সংস্কৃতির প্রতি ভালোবাসা আজও অটুট রয়েছে।