জাহাঙ্গীর আলম শিকদার, লন্ডন, যুক্তরাজ্য প্রতিনিধি: বর্তমান বিশ্বে অসংখ্য খেলা প্রচলিত আছে যেগুলোর মাধ্যমে শারীরচর্চা, বিনোদন ও মানসিক বিকাশের জন্য অত্যন্ত সহায়ক ক্যারম খেলা তার মধ্যে একটি। ঠিক ৪ মাসের মাথায় ১৩ মার্চ ২০২৩, সোমবার মেনর পার্ক ফ্রেন্ডস ক্লাব এবং প্রিন্স কফি আয়োজিত ‘ইন্টারন্যাশনাল ক্যারম টুর্নামেন্ট ২০২৩’ সফলভাবে সম্পন্ন হয় পূর্ব লন্ডন মেনোর পার্কের প্রিন্স কফি সপে। এই খেলা প্রতিযোগিদের মধ্যে সৌহার্দ্যপুর্ণ সম্পর্ক গড়ে তুলতে অত্যন্ত সহায়ক ছিল ক্লাবের প্রত্যেক সদস্য ও শোভাকাংক্ষী সকলের।

৩২ সদস্যের ১৬ টিমের খেলায় পালাক্রমে কোয়াটার ফাইনালে ৮ দল, সেমি ফাইনালে ৪ দল অবশেষে ফাইনালে চ্যাম্পিয়ন আতিকুর রহমান এবং শীলূ, ১ম রানার্স আপ জানে আলম জনী এবং হেপী খান ও সোহেল এবং করিম ও খালেক কর্তৃপক্ষের সম্মিলিত সিদ্ধান্তে উপনীত হয় দ্বিতীয় রানার্স আপে।
কাজি নুরুল আমিনের প্রাণবন্ত উপস্থাপনায় ছিল বিভিন্ন সামাজিক সংগঠনের বক্তাদের জয় উচ্ছাস। ক্লাবের কর্তৃপক্ষ কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রিন্স কফি সপের মালিক সোহাগ ও ইউনুসের আন্তরিকতা ও পুরস্কার বিতরণী স্পন্সরদের।