জাহাঙ্গীর আলম শিকদার, লন্ডন, যুক্তরাজ্য প্রতিনিধি: সাশ্রয়ী মূল্যে কেনাকাটা করার দারুণ সুযোগ করে দিতে জমকালো আয়োজনে লন্ডনে ১ম বারের মতো অনুষ্ঠিত হয়েছে ইউবিএম বিজনেস অ্যান্ড অন্ট্রাপ্রেনার এক্সপো ২০২৪। রবিবার মে ফেয়ার ভেন্যুতে দুপুর ১২ টা থেকে রাত ৯টা পর্যন্ত চলা ইউবিএম এক্সপো ব্যাপক সাড়া ফেলেছে। যুক্তরাজ্যে বাংলাদেশীদের আমাজন হিসাবে পরিচিত ইউকে বাংলা মার্কেট প্লেস সংক্ষেপে ইউবিএম বিনা খরচে প্রোডাক্ট বিক্রির সুবিধায় উচ্ছ্বসিত উদ্যোক্তাগণ। নেই কোন আপফ্রন্ট কস্ট। আর তাই এর সুবিধা নিতে পারেন নতুন বা পুরাতন যে কোন ব্যবসায়ী।
শুধু ডিজিটালি নয় সরাসরি দেখে কম দামে ভাল জিনিস কেনার সুযোগ করে দেওয়ার জন্য ইউকে বাংলা মার্কেটপ্লেসকে ধন্যবাদ জানান আগত ক্রেতারা। ইউকে বাংলা মার্কেটপ্লেস বা ইউবিএমের সিও আকরামুল হুসাইন জানান- এই মার্কেটপ্লেস কমিউনিটির ব্যবসা এবং কমিউনিটিকে চিন্তা করেই করা হয়েছে। আর তাই শুরুতেই বিনা খরচে সব ধরণের সুযোগ দিচ্ছে ইউকে বাংলা মার্কেটপ্লেস বা ইউবিএম।
পোশাক বা খাবারের স্টল ছাড়াও বেশ কিছু মূলধারার স্টলও চোখে পড়েছে। এছাড়াও নেটওয়ার্কিং ও মার্কেটিং স্টল, ডিজিটাল মার্কেটিং সুবিধা, প্যানেল ডিসকাশন ছাডাও উদ্যোক্তাতারা তাদের সফলতার গল্প শুনান। এক্সপোতে ৮ টি ক্যাটাগরিতে বিশেষ এ্যাওয়ার্ড প্রদান করা হয়।
শেলিনা শেলী, জান্নাতুল ফেরদৌস তুলি ও শরিফ ইসলামের উপস্থাপনায়৩টি ভিন্ন পর্ব এ্যাওয়ার্ডস, প্রোডাক্ট প্রেজেন্টেশন এবং ভেন্ডর সাইনিং সিরোমনি অনুস্টিত হয়। অর্ধশতাধিক স্টল এবং হাজারো মানুষের উপস্থিতিতে দিন জুড়ে এক্সপোতে এসেছেন কমিউনিটির ব্যবসায়ী সংগঠনের অনেক নেতাকর্মী।