জাহাঙ্গীর আলম শিকদার, লন্ডন, যুক্তরাজ্য প্রতিনিধি: ৮ জানুয়ারি ২০২৩, রবিবার বিকেলে নতুন বছর উদযাপনের মধ্য দিয়েই শেষ হয়েছে ইউনাইটেড স্পোর্টিং ক্লাবের ফাইনাল ব্যাডমিন্টন প্রতিযোগিতা ২০২৩। লন্ডনে কেমডেন কাউন্সিলের স্থানীয় একটি কমিউনিটি হলে বিভিন্ন শহর থেকে আসা ২৪টি দলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রায় ২ মাসের ইতি টানলো এ্যাওয়ার্ড প্রদানের মধ্য দিয়ে। ক্লাবের সভাপতি নুরুল আমীনের সভাপতিত্বে এবং ক্লাব সেক্রেটারি শামীম আহমেদের খেলা পরিচালনা ও উপস্থাপনায় প্রাণবন্ত হয়ে উঠে পুরো খেলা। এ যেন বাঘ মহিষের লড়াই অবশেষে খেলায় অপরাজিত চ্যাম্পিয়ন রোহেল ও আনওয়ার জুটি এবং রানার্স আপ হন সাকের ও সোহেব জুটি । অতিথি মুহিবুর রহমান রাজু মহারাজা ইন্ডিয়ান রেস্টুরেন্টের মালিক এবং ইমরান হুসাইন তাজমহল ভারতীয় রেস্টুরেন্টের মালিক এর উপস্থিতিতে বক্তব্য রাখেন সহ সভাপতি নুরুল খান, সহ সেক্রেটারি জাবেদ আহমেদ, ক্লাবের ট্রেজারার শাকিল, ফিক্সার সেক্রেটারি হিমেল আহমেদ, ক্লাব ম্যানাজার আলী আসরাফ, শিরাজুল ইসলাম, সাইদ জসিম আলী, মইনুল,নুরুল ইসলাম, আরমান আলী সহ অন্যান্য সকল সদস্য।

শেষে ক্লাব সেক্রেটারি শামীম আমাদের সমাপনি বক্তব্যে ও পুরুষ্কার বিতরনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।