জাহাঙ্গীর আলম শিকদার, লন্ডন, যুক্তরাজ্য প্রতিনিধ: ব্যাংকিং চ্যানেলে দেশে রেমিটেন্স পাঠাতে প্রবাসীদের উদ্বুদ্ধকরণ এবং মুনাফা ভিত্তিক বন্ড মার্কেট তৈরির লক্ষে বাংলাদেশ আইএফআইসি ব্যাংক লন্ডনে আয়োজন করেছে ‘রেমিট্যান্স ও আমার বন্ড রোড শো’। আয়োজিত অনুষ্ঠানে ৮ মে ২০২৩, সোমবার বিকাল ৪.৩০ টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারী শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা, আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান, সংসদ সদস্য সালমান এফ রহমান। বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক শিবলী রুবাইয়াত উল ইসলাম চেয়ারম্যান (সিনিয়র সেক্রেটারী)। বাংলাদেশ সিকিউরিটিস এন্ড এক্সেচেঞ্জ কমিশন (বিএসইসি)’র উপস্থিতিতে এবং টিভি উপস্থাপিকা উর্মি মাজহারের উপস্থাপনায় কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আইএফআইসি মানি ট্রান্সফার (যুক্তরাজ্য) লি. এর সিইও মনোয়ার হোসেন এবং শাহ এ সারোয়ার ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী, আইএফ আইসি ব্যাংক।
পূর্ব লন্ডনের মেনর পার্ক রয়েল রিজেন্সি হলে আয়োজিত অনুষ্ঠান ছিল প্রবাসীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং তথ্যভিত্তিক। উপস্থিত প্রবাসীদের এবং সাংবাদিকদের বিভিন্ন সমস্যার প্রশ্নের উত্তর দেন প্রধান অতিথি জনাব সালমান এফ রহমান। পরিশেষে ডিনারের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি।